×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-১১-০৩
  • ৫৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গাজীপুর জেলহত্যা দিবস উপলক্ষে চার নেতার স্মরণে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরকৃবি)  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতীয় চারনেতা শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজউদ্দীন আহমদ, শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ও শহীদ এ এইচ এম কামরুজ্জামান এঁর স্মরণে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল- শোক র‌্যালি, শ্রদ্ধা নিবেদন, আলোচনা ও দোয়া মাহফিল।
শুক্রবার দুপুরে একটি শোক র‌্যালী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ তাজউদ্দীন আহমদ হলে স্থাপিত শহীদ তাজউদ্দীন আহমদ’র প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়া শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ছাত্রকল্যাণ পরিচালক, প্রক্টর, হল প্রভোস্টসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন বলেন, ১৯৭৫ এর ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা আর ৩ নভেম্বরে ঢাকায় কেন্দ্রীয় কারাগারে জাতীয় চারনেতার নির্মম হত্যাকান্ড একই সূত্রে গাঁথা।
তিনি বলেন,জাতিকে নেতৃত্ব শূন্য করার দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের নীলনকশা অনুযায়ী পরিকল্পিতভাবে জঘন্যতম এ হত্যাকান্ড ঘটানো হয়। একটি স্বাধীন কমিশন গঠন করে জেল হত্যাকান্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেপথ্য ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা উচিত।
শুক্রবার বাদ জুমা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া-মাহফিলের আয়োজন করা হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat