×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-৩০
  • ৬৮০৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
লন্ডনের পুলিশ বলেছে, এক দিন আগে ফিলিস্তিনপন্থী বিক্ষোভ চলাকালিন বেশ কয়েকজনকে গ্রেফতারের পর রোববার আরো পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। ওই বিক্ষোভে গাজায় মানবিক যুদ্ধবিরতির জন্য হাজার হাজার মিছিল করতে দেখা যায়।
মেট্রোপলিটন পুলিশ নয় জনকে গ্রেফতার করেছে। তাদের মধ্যে দুইজনকে পুলিশ কর্মকর্তাদের ওপর হামলার সন্দেহে ও সাতজনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেফতার করা হয়। খবর এএফপি’র।
মেট এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার সন্ধ্যায় ট্রাফালগার স্কোয়ারে একটি ঘটনার পর জাতিগত বিদ্বেষকে উসকে দেয়ার সন্দেহে রোববার সকালে আরও ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
অভিযুক্ত পাঁচজনের মধ্যে, ১৬ ও ৫১ বছর বয়সী দু’জনকে হুমকি ও বর্ণবাদী প্ল্যাকার্ড প্রদর্শন করে জাতিগত বিদ্বেষ উসকে দেয়ায় অভিযুক্ত করা হয়।
অন্যদের বিরুদ্ধে একজন বিক্ষোভকারীর দিকে বিয়ারের ক্যান নিক্ষেপ এবং পুলিশ কর্মকর্তাদের ওপর মৌখিক ও শারীরিক হামলার অভিযোগ আনা হয়েছে।
ব্রিটিশ মিডিয়া অনুসারে, প্রায় ১ লক্ষ লোক শনিবার লন্ডনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’-এ যোগ দেয়। মিডিয়া, বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষের খবরও জানিয়েছে। তবে, আয়োজকরা দাবি করেছে, এক সপ্তাহ আগে ৩ লক্ষের মতো এবং এই শনিবার ৫ লক্ষ লোক বিক্ষোভে অংশ নেয়।
লন্ডনের মেট্রোপলিটন পুলিশ মার্চে টহল দেওয়ার জন্য এক হাজারের বেশি পুলিশ মোতায়েন করেছে।
এএফপি’র একজন ফটোগ্রাফার জানান, রোববার বিকেলে হামাসের হাতে জিম্মিদের প্রতিকৃতি ধারণ করে প্রায় ২০০ জন লোক লন্ডনে কাতারি দূতাবাসের বাইরে তাদের মুক্তির আহ্বান জানাতে জড়ো হয়।
ইসরায়েলি কর্মকর্তাদের মতে, ফিলিস্তিনি যোদ্ধারা ৭ অক্টোবর ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলায় গাজা সীমান্ত পেরিয়ে ১,৫০০ জনকে হত্যা করে ও ২৩০ জনকে অপহরণ করে। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, প্রতিশোধমূলক ইসরায়েলি বোমাবর্ষণে ৮ হাজারেরও বশি মানুষ নিহত হয়েছে। এদের বেশির বেসামরিক নাগরিক এবং অর্ধেক শিশু।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat