×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-২৮
  • ৪৫৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আগামীকাল রোববার (২৯ অক্টোবর) সারা দেশে শান্তি সমাবেশ করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ ৷ দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কর্মসূচি ঘোষণাকালে বলেন, ‘হরতাল এখন ভোঁতা অস্ত্র৷ এ অস্ত্রে কোনো কাজ হবে না।  আমরা শান্তি চাই।
এজন্য সারা দেশে আগামীকাল শান্তি সমাবেশ করবো৷’শনিবার (২৮ অক্টোবর) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে কাদের এ কর্মসূচির ঘোষণা দেন৷
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খুনি ও সন্ত্রাসীর দল৷ তারা আজকে তাদের পুরনো চেহারায় ফিরে এসেছে৷ এদের বিরুদ্ধে খেলা হবে৷ এদের কোনো ছাড় নেই ক্ষমা নেই, প্রতিহত করা হবে ৷
আওয়ামী লীগ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের ‘এক দফা’ দাবিতে আন্দোলনরত বিএনপি শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে মহাসমাবেশ ডেকেছিল৷ এই কর্মসূচির মাধ্যমে সরকারকে দাবি মেনে নিতে বাধ্য করতে রাজধানীতে বিশৃঙ্খলা ও ধ্বাংসাত্মক কর্মকাণ্ড চালানোর প্রস্তুতি ছিল বলে আওয়ামী লীগের আশঙ্কা ছিল৷ যে কোনো পরিস্থিতি প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামেে ৷ এরই অংশ হিসেবে রাজধানীর বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগ এ সমাবেশ করে।
সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী। বক্তব্য দেন কেন্দ্রীয় নেতারা।এদিকে, বিএনপির ওই সমাবেশ চলাকালে সংঘর্ষ শুরু হলে পুলিশ নয়াপল্টন এলাকা থেকে নেতা-কর্মীদের সরিয়ে দেয়। ওই হট্টগোলের সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat