×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-২৭
  • ৪৫৯১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের দক্ষিনী সিনেমার অন্যতম অভিনেত্রী শ্রুতি হাসানের অভিনয় ছাড়াও আরেকটি পরিচয় হচ্ছে তিনি একজন গায়িকা। ইতিমধ্যেই অনেক সিনেমায় গান করেছেন তিনি। পাশাপাশি করেছেন আলাদা মিউজিক ভিডিও। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রকাশ্যে এসেছে তার নতুন একটি মিউজিক ভিডিও, যার শিরোনাম ‘মনস্টার মেশিন’।
দি ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি মুক্তি পাওয়া শ্রুতি হাসানের নতুন মিউজিক ভিডিওর গানের কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন শ্রুতি নিজেই। শুধু তাই নয়, মিউজিক ভিডিওর মডেলও হয়েছেন তিনি।
এছাড়া গানটির সংগীত প্রযোজনা করেছেন করন কাঞ্চন ও করন পারিখ। এর ভিডিও নির্মাণ করেছেন দ্বারকেশ প্রভাকর। শ্রুতি হাসানের নিজের ইউটিউব চ্যানেলেই এটি উন্মুক্ত করা হয়েছে।
শ্রুতির গানের কথায় উঠে এসেছে নারীবাদ। যেমন গানে একটি লাইন রয়েছে এমন- ‘পুরুষ নয়, আমার একটা মনস্টার প্রয়োজন’। গানটি নিয়ে এক সাক্ষাৎকারে শ্রুতি হাসান জানান, এত দিন তিনি যেসব কাজ করেছেন, এটি তার একেবারে বিপরীত। 
তার ভাষ্য, ‘`ভিডিওতে আমি চারটি চরিত্রে অভিনয় করেছি, যেটা চার ধরনের নারীকে প্রতিনিধিত্ব করে। এমন অনেক নারী রয়েছেন, যাদের ভেতরে ছোট ছোট আগুন রয়েছে, যারা বিভিন্ন কারণে পুড়ছেন। আমি একটা কথা শুনেছিলাম, সেটা হলো- ‘আমরা (নারী) হলাম পিশাচের নাতনি, যাদেরকে পোড়াতে পারবে না’; এই কথা আমার সারাজীবন মনে থাকবে।”
শ্রুতি মনে করেন, যখন তারা (পুরুষ) বলে কাউকে কর্পোরেট নারী, মডার্ন নারী ইত্যাদি, কিংবা সে তার মূল্যবোধ হারিয়ে ফেলেছে; এগুলোও এক ধরণের পোড়ানো। তাই আমরা যে পরিবেশে আছি, সেটাতে মানিয়ে নিতে হবে। আর এই মানিয়ে নেওয়া মানে আমরা ‘মনস্টার’। এই গানটা তাদের জন্য, যারা নারীদের মধ্যকার সেই আগুনকে শক্তিতে রূপান্তর করতে উৎসাহ দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat