×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-১৬
  • ৯৩৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
চলমান বিশ্বকাপে শনিবার ১৪ অক্টোবর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গিয়েছিলেন বলিউডের বহু তারকা। যার মধ্যে উর্বশী রাওতেলারও ছিলেন। কিন্তু সেখানেই ভারতের জন্য গলা ফাটাতে গিয়ে নিজের ২৪ ক্যারেট সোনার আইফোনটি হারিয়ে অপ্রীতিকর ঘটনার শিকার হন উর্বশী।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, রবিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বিষয়টি ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন উর্বশী। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্রই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’ সেই পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন অভিনেত্রী।
পোস্ট ছড়িয়ে পড়তেই সেখানে ভক্তদের নানা মন্তব্য চোখে পড়েছে। কেউ কেউ অভিনেত্রীকে সহানুভূতি জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘আশা করছি, তাড়াতাড়ি আপনি ফোন ফেরত পাবেন।’ 
’ এর আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ডের সঙ্গে ঊর্বশীর সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। সেই প্রসঙ্গ টেনে কেউ আবার মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পন্থ কাছে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat