×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-১৫
  • ৬৭৮২৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নেতিবাচক রাজনীতি পরিহার করে গঠনমূলক রাজনীতিতে ফিরে আসতে বিএনপির নেতাদের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
 তিনি আজ রাজধানীর জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটে সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত কাউন্সিলরদের এক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ আহবান জানান।
সিটি কর্পোরেশন সম্পর্কিত এই প্রশিক্ষণ কোর্সে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের সচিব মুহম্মদ ইবরাহিম।
 মো. তাজুল ইসলাম বলেন, যেকোনো রাজনৈতিক দলের লক্ষ্য ও উদ্দেশ্য জনকল্যাণ এবং মানুষের জীবনমান উন্নত করা। বিভিন্ন রাজনৈতিক দল নানা রকম আদর্শ লালন করতে পারে, কিন্তু কোন রাজনৈতিক দলই জনগণের স্বার্থের বিরুদ্ধে যেতে পারে না। 
তিনি বলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে বিএনপি ষড়যন্ত্র, হত্যা ও ধ্বংসের রাজনীতির সঙ্গে জড়িত। এ সকল নেতিবাচক পথ পরিহার করে বিএনপিকে গঠনমূলক রাজনীতি করতে হবে। বিগত ১৫ বছর নানা সময় আন্দোলনের ডাক দিলেও বিএনপি'র সাথে মানুষ আসেনি।  মানুষ এখন বোঝে কে জনগণের স্বার্থে কাজ করে।
স্থানীয় সরকার মন্ত্রী নবনির্বাচিত সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের অভিনন্দন জানিয়ে বলেন, জনপ্রতিনিধিরাই যে কোন পরিবর্তনের মূল চাবিকাঠি। আপনারা চাইলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাহায্য সহযোগিতায় নিজ নিজ এলাকার অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারেন।
স্থানীয় সমস্যার সমাধানে মন্ত্রণালয় সব সময় জনপ্রতিনিধিদের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, কাউন্সিলররা উদ্যোগী হলে সাধারণ মানুষের জীবন ভোগান্তিমুক্ত করা সম্ভব। 
মন্ত্রী এ সময় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়নে ১২০০ কোটি টাকার প্রকল্পের কথা উল্লেখ করে বলেন, সিলেটের মেয়র বিএনপির হওয়ার পরও মানুষের কল্যাণে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে আমরা দলীয় পরিচয় বিবেচনা করিনি। আওয়ামী লীগের কাছে মানুষের মঙ্গল মূল বিবেচ্য বিষয়। 
তিনি আরো বলেন, কাউন্সিলরগণ নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে নতুন নতুন ধারণা লাভ এবং সক্ষমতা বৃদ্ধি করতে পারবেন এবং আন্তঃসম্পর্ক উন্নয়নে এ প্রশিক্ষণ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat