×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-১৪
  • ৮৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গুয়াতেমালার একটি আপিল আদালত শুক্রবার দেশটির শীর্ষ সংবাদপত্রগুলোর একটির প্রতিষ্ঠাতাকে ছয় বছরের কারাদন্ডের রায় বাতিল করেছে। তবে সংবাদপত্রটির সম্পাদকের বিরুদ্ধে আরো মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি।
হোসে রুবেন জামোরা ম্যারোকুইনের পত্রিকা ‘এল পেরিওডিকোর’ প্রায়শই সরকারের সমালোচনা করত। অর্থ পাচারের মামলায় জামোরা দোষী সাব্যস্ত হয়েছিল বলে সংবাদ পত্রের স্বাধীনতার জন্য সংগঠনগুলো এর নিন্দা জানিয়েছিল। 
কিন্তু যখন তার কারাদন্ডের সাজা আপিল বিভাগ বাতিল ঘোষণা করেন তখন আদালত নতুন করে বিচারের তারিখ নির্ধারণের নির্দেশ দেন।
প্রসিকিউশন মূলত ৬৭ বছর বয়সী জামোরার জন্য ৪০ বছরের কারাদ- চেয়েছিল। প্রায় তিন দশক প্রকাশনার পর মে মাসে একটি অর্থ পাচার মামলায় প্রভাব বিস্তার এবং কারচুপিসহ বিভিন্ন অভিযোগের জন্য পত্রিকাটি বন্ধ হয়ে যায়।
জামোরার বিরুদ্ধে ‘এল পেরিওডিকোতে’ তাদের সম্পর্কে ক্ষতিকর তথ্য প্রকাশ না করার বিনিময়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করার অভিযোগ ছিল।
তিনি বিদায়ী প্রেসিডেন্ট আলেজান্দ্রো গিয়াম্মাত্তেই এবং অ্যাটর্নি জেনারেল কনসুয়েলো পোরাসের বিরুদ্ধে দুর্নীতির মামলার খবর প্রকাশের পর তাকে টাকার বিনিময়ে বশে আনার চেষ্টা করার অভিযোগ করেছেন।
জামোরা ২০২২ সালের জুলাই থেকে কারাগারে আটক রয়েছেন। তার বিরুদ্ধে আরো মামলা থাকায় তিনি সহজেই মুক্তি পাবেন বলে মনে হচ্ছে না।
তার ছেলে এক্সে (পূর্বে টুইটার) বলেছেন, তিনি ন্যায় বিচারের প্রত্যাশা করেছিলেন।
১৯৯৬ সালে প্রতিষ্ঠিত ‘এল পেরিওডিকো’, বিভিন্ন দুর্নীতির বিষয়ে খবর প্রকাশের জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতেছে।
প্রায় ২৭ বছর প্রকাশের পর গত বছরের ১৫ মে পত্রিকাটির প্রকাশনা বন্ধ করে দেয় সরকার।
গুয়াতেমালার সর্বোচ্চ আদালত এই মাসের শুরুর দিকে ভবিষ্যৎ প্রেসিডেন্ট বার্নার্দো আরেভালোর অভিষেককে সুরক্ষিত রাখতে কর্তৃপক্ষকে আদেশ দিয়েছেন। কারণ, তিনি দুর্নীতি বিরোধী একজন ক্রুসেডার। তিনি আগামী জানুয়ারিতে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat