×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১২
  • ৯২৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
এ বছর পরিকল্পিত শীর্ষ সম্মেলনের ভিত্তি স্থাপনকালে বৃহত্তম ব্যবসায়িক অংশীদারের সাথে ব্লকের ‘ঝুঁকিমুক্ত’ কৌশল পরিচালনার প্রয়াসে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বৃহস্পতিবার চীন পৌঁছেছেন।
ইসরাইল ও হামাসের যুদ্ধ শুরু হওয়ার মাত্র কয়েকদিন পর তিনি এ সফর করছেন। বোরেলকে ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীদের একটি জরুরি বৈঠকে মিলিত হওয়ার অনুরোধ জানানো হয়। চীন সব পক্ষকে ‘যুদ্ধবিরতির’ আহ্বান জানিয়েছে। খবর এএফপি’র।
এই বছর দু’বার স্থগিত হওয়া বোরেলের সফরটি শনিবার পর্যন্ত স্থায়ী হবে বলে আশা করা হচ্ছে। সফরে তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক, বৈশ্বিক চ্যালেঞ্জ ও বাণিজ্যসহ  বিভিন্ন সমস্যা মোকাবিলার বিষয়ে আলোচনা করবেন।
ইইউ বলেছে, এই সফরে উচ্চ পর্যায়ের ইইউ-চীন ধারাবাহিক সংলাপের এটি সর্বশেষ সংলাপ। এই বছরের শেষের দিকে ইইউ-চীন শীর্ষ সম্মেলন চুড়ান্ত হতে পারে বলে আশা করা হচ্ছে।
বোরেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম  এক্স, (সাবেক টুইটার)-এ তার ভ্যারিফাইড অ্যাকাউন্টে জানান, তিনি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে ইইউ-চীন কৌশলগত সংলাপের জন্য এইমাত্র চীনে অবতরণ করেছেন।
তিনি আরো জানান, সরকারী কর্তৃপক্ষ, বুদ্ধিজীবী ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে ইইউ-চীন সম্পর্ক,  মূল আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সফর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat