×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৯২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ইসরাইলি সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র বোঝাই প্রথম মার্কিন বিমানটি বুধবার ভোররাতে ইসরাইলে পৌঁছেছে। ইসরাইলি প্রতিরক্ষা বাহিনীর প্রেস সার্ভিস (আইডিএফ) এ কথা জানিয়েছে।
আইডিএফ এক বিবৃতিতে জানায়, ‘মার্কিন যুদ্ধাস্ত্র বোঝাই প্রথম বিমানটি ইসরাইলে অবতরণ করেছে। উন্নত গোলাবারুদসহ বিমানটি আজ রাতে নেভাটিম বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। অস্ত্রগুলো উল্লেখযোগ্য হামলা চালানো এবং বিশেষ পরিস্থিতির মোকাবেলার জন্য পাঠানো হয়েছে।’
ইসরাইলি সামরিক বাহিনী তাদের সমর্থনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানিয়েছে।
গত ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলার মাধ্যমে মধ্যপ্রাচ্যে সর্বশেষ উত্তেজনা ছড়িয়ে পড়ে। সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, সংঘর্ষ ও গোলাগুলিতে প্রায় ৯০০ ফিলিস্তিনি নিহত এবং ৪,৫০০ জনেরও বেশি আহত এবং ১,০০০ ইসরাইলি নিহত এবং ৩,৪০০ জনেরও বেশি আহত হয়েছে।
হামাস বলেছে, জেরুজালেমের টেম্পল মাউন্টে আল-আকসা মসজিদের বিরুদ্ধে ইসরাইলি কর্তৃপক্ষের পদক্ষেপের প্রতিক্রিয়া হিসাবে তারা এই হামলা চালিয়েছে।
ইসরাইল যুদ্ধ এবং গাজা উপত্যকার সম্পূর্ণ অবরোধের জন্য প্রস্তুত হওয়ার ঘোষণা দিয়েছে। পশ্চিম তীরে সংঘর্ষ ছড়িয়ে পড়েছে এবং লেবাননের সাথে সীমান্তে আর্টিলারি গোলা বিনিময় হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat