×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-১০-১১
  • ৫৬৮৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ব্যক্তিজীবনের পাশাপাশি একাধিক সিনেমা দিয়ে আলোচনায় থাকছেন দক্ষিণী অভিনেত্রী রেশমিকা মান্দানা। সেই তালিকায় রয়েছে ‘অ্যানিমেল’ সিনেমাটি। চলতি বছরের প্রথমেই মুক্তি পেয়েছিল সিনেমাটির প্রচার ঝলক। সেখানে রণবীরকে দেখে দর্শকরা অনুমান করেছিলেন, অ্যাকশনে ভরপুর এই সিনেমায় ভয়ঙ্কর সব কাণ্ড করবেন রণবীর কাপুর। 
তাছাড়া প্রথমবারের মতো রেশমিকার সঙ্গে জুটি বেঁধেছেন তিনি। স্বাভাবিকভাবেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা রয়েছে এই নতুন জুটিকে বড়পর্দায় দেখার। তাদের সেই উন্মাদনা আরও বাড়িয়ে দিলেন রেশমিকা নিজেই। 
সম্প্রতি একটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় গান’। যা প্রকাশ পেতেই লুফে নিয়েছেন নেটিজেনরা। তবে সিনেমাটি দর্শক আগ্রহের কেন্দ্রে থাকলেও নির্ধারিত সময় পর্দায় আসবে কি-না তা নিয়ে বেশ সংশয় রয়েছে। যদিও এর আগে নির্মাতা জানিয়েছিলেন আসছে ডিসেম্বরে মুক্তি পাবে অ্যানিমেল। তবে একই সময় প্রেক্ষাগৃহে আসবে বর্তমানে একের পর এক বক্স অফিস মাতানো সুপারস্টার শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমাটি। সেই জায়গা থেকে সিনেবোদ্ধারা ধারণা করছেন হয়তো শাহরুখের জন্য পিছিয়ে যাবে ‘অ্যানিমেল’ মুক্তি! যদিও বিষয়টি নিয়ে এখনও মুখ খোলেননি সিনেমা সংশ্লিষ্ট কেউই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat