×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-১০-০৯
  • ৬৮১৪৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা  জেলায় আজ আসন্ন মা ইলিশ সংরক্ষণ অভিযান বাস্তবায়নে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা সার্কিট হাউস হলরুমে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় স্টেকহোল্ডারদের নিয়ে সভার আয়োজন করে জেলা মৎস্য বিভাগ। জেলা প্রশাসক আরিফুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।
সভায় স্বাগত বক্তব্য রাখেন- জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্লাহ। বক্তব্য রাখেন, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক নিপেন্দ্রনাথ বিশ^াস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো: আছাদুজ্জামান, কোস্টগার্ড দক্ষিণ জোনের ল্যাফট্যান্টে মেহেদী হাসান, র‌্যাব-৮ এর ভোলার কমান্ডর মো. জামালউদ্দিন, সদর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ, মদনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসিরউদ্দিন নান্নু, মৎস্যজীবী কেন্দ্রীয় সমবায় সমিতির জেলা সভাপতি মো. নূর ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইলিশ আমাদের জাতীয় সম্পদ। একে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। তাই অভিযান চলাকালীন সময়ে জেলেদের নৌকাসহ ঘাটে আটকে রাখতে হবে। যাতে তারা নদীতে না নামতে পারে। প্রয়োজনে ঘাটগুলোতে পাহারার ব্যবস্থা করতে হবে। এই সময়ে বন্ধ রাখতে হবে সকল বরফকলগুলো। মা ইলিশ সংরক্ষণ অভিযান সফলভাবে বাস্তবায়ন করা গেলে এর সুফল আমাদের জেলেরাই ভোগ করবে। তাই এ ব্যাপারে সকলকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
এবছর ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত জেলার মেঘনা ও তেতুঁলিয়া নদীতে ইলিশসহ সব ধরনের মৎস্য শিকার বন্ধ থাকবে। এই সময়ে জেলার ১ লাখ ৩৩ হাজার ৮০০ জেলে পরিবারের মধ্যে সরকারিভাবে ২৫ কেজি করে চাল বরাদ্দ এসেছে। যা ইতোমধ্যে বিতরণ শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat