×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৬৯২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিয়ে শেখ হাসিনাকেই আবার প্রধানমন্ত্রী বানাবেন। আগামী নির্বাচন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার অধীনেই হবে। 
সোমবার দুপুরে সাতক্ষীরা শহরের পিটিআই সংলগ্ন পিএন হাইস্কুল মাঠে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  
সাতক্ষীরা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী ফিরোজ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য অধ্যাপক ডা. আ.ফ.ম রুহুল হক এমপি, বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি, এস এম জগলুল হায়দার এমপি, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাতক্ষীরা জেলা স্বেচ্ছাসেবক লীগ সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব শেখ নাজমুল হক রনি ।
বাহাউদ্দীন নাছিম আরো বলেন, বিএনপি-জামাতের কেউ যদি আবার খুন, বোমাবাজি, অগ্নি সন্ত্রাস বা অস্ত্র দিয়ে সন্ত্রাসী করার চেষ্টা করে তাহলে আওয়ামী লীগ অস্ত্রের জবাব জণগণকে দিয়েই দিবে। সেজন্য সকল নেতাকর্মীদের এক হয়ে সমন্বিতভাবে কাজ করতে হবে। খুনি-দুর্নীতিবাজ লুটেরাদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। কোনভাবেই তাদের হাতে দেশকে ছেড়ে দেওয়া যাবে না। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat