×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৬৯৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফ্রান্স নাইজার থেকে তাদের রাষ্ট্রদূত এবং আগামী মাসগুলোতে সৈন্যদের সরিয়ে নেবে। ফরাসী প্রেসিডেন্ট ইমানুয়েল মাঁক্রো রোববার এক ঘোষণায় এ কথা বলেন।
নাইজারের সামরিক নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়ে একে সার্বভৌমত্বের দিকে এগিয়ে যাওয়া হিসেবে বর্ণনা করেছে।পশ্চিম আফ্রিকার দেশটিতে দ’ুমাস আগে এক সামরিক অভ্যুত্থানে ফরাসীপন্থী প্রেসিডেন্টকে ক্ষমতাচ্যুত করা হয়। টেলিভিশনে প্রচারিত এক সাক্ষাতকারে মাঁক্রো বলেছেন, রাষ্ট্রদূতকে প্রত্যাহারের বিষয়ে ফ্রান্স সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক ঘন্টায় রাষ্ট্রদূত এবং কয়েকজন কূটনীতিক দেশে ফিরবেন।
তিনি আরো বলেছেন, নাইজারে সামরিক সহায়তার আর দরকার নেই। ফরাসী সৈন্যরা আগামী কয়েক মাসের মধ্যে দেশে ফিরতে শুরু করবে এবং বছরের শেষ নাগাদ তাদের সরিয়ে আনার কাজ শেষ হবে।নাইজারের সামরিক শাসকরা তড়িঘড়ি এক বিবৃতিতে এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে একে ঐতিহাসিক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে। ফ্রান্স সাহেল অঞ্চলে জিহাদী বিরোধী অভিযানের অংশ হিসেবে নাইজারে দেড় হাজার সৈন্য মোতায়েন রেখেছিল। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat