×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৯-২৫
  • ৭১৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আলভারো মোরাতার জোড়া গোলে মাদ্রিদ ডার্বিতে রিয়ালকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে এ্যাথলেটিকো। এর মাধ্যমে মৌসুমে প্রথম পরাজয়ের তিক্ত স্বাদ পেল গ্যালাকটিকোরা। 
রিয়াল মাদ্রিদ তাদের শতভাগ জয়ের রেকর্ড হারানোর কারনে লিগ টেবিলের শীর্ষে উঠে এসেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। মেট্রোপলিটানো স্টেডিয়ামে এ্যাথলেটিকোর হয়ে বাকি গোলটি করেছেন আঁতোয়ান গ্রীজম্যান। 
এই পরাজয়ে বার্সেলোনা ও উড়তে থাকা জিরোনার থেকে এক পয়েন্ট পিছিয়ে লা লিগা টেবিলের তৃতীয় স্থানে রয়েছে রিয়াল। 
উত্তেজনাপূর্ণ ম্যাচে স্বাগতিক এ্যাথলেটিকোর সাথে কোনভাবেই খাপ খাওয়াতে পারেনি কার্লো আনচেলত্তির শিষ্যরা। ম্যাচের শুরুতেই মোরাতার হেডে এগিয়ে যায় এ্যাথলেটিকো। ১৮ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন গ্রীজম্যান। বিরতির আগে টনি ক্রুস দুর্দান্ত শটে মাদ্রিদকে ম্যাচে ফেরানোর ইঙ্গিত দেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুতেই মোরাতা আবারো গোল করে এ্যাথলেটিকোর জয় নিশ্চিত করেন। 
রিয়াল বস আনচেলত্তি বলেছেন, ‘আমাদের আজ রক্ষনভাগে সমস্যা ছিল। যা গত কয়েক ম্যাচে দেখা যায়নি। মাত্র ৪৫ মিনিটে তারা আমাদেরকে তিন গোল দিয়েছে। আজকের রাতটা মোটেই ভাল যায়নি। প্রথমার্ধে পুরো দলের মধ্যে আগোছালো ভাব দেখা গেছে , আর সেই সুযোগই এ্যাথলেটিকো কাজে লাগিয়েছে।’
দুই গোল করে উচ্ছসিত মোরাতা বলেছেন, ‘সবচেয়ে জরুরী হলো দলে আমি নিজেকে গুরুত্বপূর্ণ মনে করছি। হতে পারে তা অন্য যেকোন বছরের তুলনায় একটু বেশী। আশা করছি জয়ের এই ধারা বজায় রাখতে পারবো। কারন এ্যাথলেটিকোর হয়ে আমি সত্যিকার অর্থেই শিরোপা জিততে চাই। সকল সমর্থকদের জন্য আমি দারুন খুশী। যেকোন ক্লাবকে এগিয়ে নিয়ে যাবার জন্য তারাই মূল ভূমিকা পালন করে। আজ আমরা একসাথে তাদের জন্যই খেলেছি।’
অভিজ্ঞ দুই মিডফিল্ডার লুকা মড্রিচ ও ক্রুসকে এবারের মৌসুমে খুব কমই খেলার সুযোগ দিয়েছেন আনচেলত্তি। কিন্তু মৌসুমের প্রথম বড় ম্যাচে আনচেলত্তি ঠিকই তার সবচেয়ে নির্ভরযোগ্য দুই খেলোয়াড়কে মূল দলেই ডেকেছিলেন। তাদের জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়েছিলেন অরেলিয়েন টিচুয়ামেনি ও স্ট্রাইকার জোসেলু। আক্রমণভাগে রডরিগোর সাথে কিছুটা এগিয়ে রাখা হয়েছিল জুড বেলিংহামকে। ডার্বির আগে ছয় ম্যাচে ছয় গোল করা বেলিংহামই ছিলেন আনচেলত্তির আক্রমনভাগের মূল ভরসা। 
হ্যামস্ট্রিং ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠলে রোববার সকালে পেটের সমস্যায় ভুগতে থাকা তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রের দলে ফেরা হয়নি। 
ম্যাচে এগিয়ে যেতে মাত্র চার মিনিট সময় ব্যয় করেছে এ্যাথলেটিকো। লেফট-উইং থেকে স্যামুয়েল লিনোর ক্রসে মোরাতা ডেভিড আলাবার প্রতিরোধকে ফাঁকি দিয়ে স্বাগতিকদের এগিয়ে দেন। ১৮ মিনিটে সাউল নিগুয়েজের ক্রস থেকে হেডের সাহায্যে কেপা আরিজাবালাগকে পরাস্ত করে ব্যবধান দ্বিগুন করেন অভিজ্ঞ গ্রীজম্যান। ৩০ মিনিটে এ্যাথলেটিকো ৩-০ ব্যবধানে এগিয়ে যাবার সুযোগ পেয়েছিল। কিন্তু সাউল লো শট দারুন দক্ষতায় রুখে দেন চেলসি থেকে ধারে খেলতে আসা আরিজাবালাগা। ৩৬ মিনিটে টনি ক্রুস দারুন গোলে মাদ্রিদকে লড়াইয়ে ফিরিয়ে আনেন। 
দ্বিতীয়ার্ধে জোসেলুর স্থানে মড্রিচকে মাঠে নামান আনচেলত্তি। কিন্তু বিরতির পর ম্যাচ শুরুর মিনিটখানেকের মধ্যে এ্যাথলেটিকো আরো এক গোল দিয়ে লিড বাড়িয়ে নেয়। সাউলের ক্রস থেকে স্প্যানিশ ফরোয়ার্ড মোরাতা দলের হয়ে তৃতীয় গোলটি করেন। আলাবা ও কামভিনগা মিলেও মোরাতাকে আটকাতে পারেননি। 
আনচেলত্তি বলেছেন, ‘তিনটি গোলই ছিল একটি  অপরটির  ফটোকপি। সেন্টার-ব্যাকদের মধ্যে যে জায়গা পেয়েছে সেখানেই আমার ফরোয়ার্ডরা পজিশন নিয়েছে। আর সেখান থেকেই তারা গোল পেয়েছে।’
বদলী হিসেবে মাঠে নামা টিচুয়ামেনি ও রুডিগারের দুর পাল্লার শটগুলো মাদ্রিদকে সাফল্য এনে দিতে পারেনি। বরুসিয়া ডর্টমুন্ড থেকে মৌসুম শেষে দলে আসার পর এই প্রথমবারের মত ইংলিশ মিডফিল্ডার বেলিংহাম মাদ্রিদের জন্য কোন প্রভাব বিস্তার করতে পারেননি। স্টপেজ টাইমে এ্যাঞ্জেল কোরেয়াকে বাজেভাবে ফাউল করে হলুদ কার্ড পেয়েছেন বেলিংহাম। 
 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat