×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২১
  • ৫৯৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
গত বছর থেকে বিরল রোগ মায়োসাইটিসে ভুগছেন দক্ষিণী তারকা সামান্থা রুথ প্রভু। চিকিৎসার জন্য আপাতত আমেরিকায় রয়েছেন তিনি। সম্পূর্ণ সুস্থ হয়ে তার পরেই কাজে ফিরতে চান সামান্থা। সামান্থার প্রত্যাবর্তন নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। সালমান খানের সঙ্গে জুটি বাঁধার খবরও শোনা যাচ্ছিল গত কয়েক দিন ধরে। তবে সেই আশায় জল ঢাললেন অভিনেত্রী নিজেই।
আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায় লাইভ সেশনে এসেছিলেন সামান্থা। সেখানেই অনুরাগীদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছিলেন নায়িকা। ওই লাইভ সেশনেই তাকে প্রশ্ন করা হয় তার পরের কাজ সম্পর্কে। 
সবাই আশা করেছিলেন বলিউড তারকা সালমান খানের সঙ্গে নিজের কাজের কথা জানাবেন সামান্থা। সে আশায় গুড়ে বালি! সামান্থা বলেন, ‘আমার পরের কাজ নিয়ে আসলে আমি কোনও পরিকল্পনাই করিনি। তবে আমি ভবিষ্যতে আরও সচেতন ভাবে ছবি বা সিরিজ ও চরিত্র নির্বাচন করতে চাই। এমন কোনো চরিত্র যদি না পাই, যেটা নিয়ে কাজ করতে গিয়ে আমাকে চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে-তেমন কাজ করার দরকার নেই আমার।’
অনুরাগীদের ধারণা, কারও নাম না নিলেও পরোক্ষ ভাবে সালমানের ছবিকেই প্রত্যাখ্যান করেছেন সামান্থা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat