×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-২০
  • ৯৪০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের এক জরুরী বর্ধিত সভা আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 
সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বর্ধিত সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। 
এছাড়াও বর্ধিত সভায় সহ-সভাপতি নুরুল আমিন রুহুল এমপি, ডা. দিলীপ রায় ও শহীদ সেরনিয়াবাত, যুগ্ম সাধারণ সম্পাদক কাজী মোর্শেদ হোসেন কামাল, মিরাজ হোসেন ও মহিউদ্দিন আহমেদ মহি, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন ও গোলাম সরোয়ার কবির প্রমুখ উপস্থিত ছিলেন। 
সভায় মির্জা আজম বলেন, জাতীয় সংসদ নির্বাচন বানচালের লক্ষ্যে আন্দোলনের নামে বিএনপি-জামায়াত দেশে আবারও সন্ত্রাসের রাজত্ব কায়েম করে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করতে চায়। আমাদেরকে ইস্পাত কঠিন সূদৃঢ় ঐক্য গঠন করে রাজপথে থেকে এ অপশক্তিকে প্রতিহত করে বাংলাদেশের অগ্রযাত্রাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত রাখতে হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat