×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১৯
  • ৮১১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম শ্রমবাজার মালয়েশিয়ায় দক্ষ শ্রমশক্তি রপ্তানিতে এক সাথে কাজ করবে দেশের শীর্ষ বাণিজ্য সংগঠন এফবিসিসিআই এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স (বিএমসিসিআই)।
মঙ্গলবার বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই)’র সঙ্গে এক সৌজন্য সাক্ষাতে এ কথা জানান এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।
চতুর্থ শিল্প বিপ্লব এবং খাতভিত্তিক চাহিদাকে বিবেচনায় রেখে দক্ষ জনশক্তি তৈরির ওপর গুরুত্ব দেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। বাংলাদেশের দক্ষ কর্মীদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সাথে যৌথভাবে কাজ করার আশ্বাস দেন তিনি।
পাশাপাশি মালয়েশিয়া থেকে বাংলাদেশে সরাসরি বিদেশী বিনিয়োগ (এফডিআই) বৃদ্ধির বিষয়ে বিএমসিসিআইকে আরও উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি।
সৌজন্য সাক্ষাতে বিএমসিসিআইস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, জনশক্তি রপ্তানিতে বাংলাদেশের  প্রধান সমস্যা হলো ’ইমেজ সংকট’। সারাবিশ্বে আমরা প্রচার করেছি আমাদের সস্তা শ্রমের কথা। বাংলাদেশেও যে দক্ষ চিকিৎসক, প্রকৌশলী, আইসিটি এক্সপার্ট সহ বিভিন্ন খাতের দক্ষ জনবল রয়েছে সেটি অন্যদের কাছে তুলে ধরতে হবে। এ সময় মালয়েশিয়াসহ সম্ভাব্য দেশগুলোতে দক্ষ জনশক্তি রপ্তানি বৃদ্ধিতে এফবিসিসিআই’র সহযোগিতা চান তিনি।
আলোচনায় উঠে আসে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যকার বাণিজ্য ঘাটতির বিষয়টিও। দক্ষিণ এশিয়ার এই দেশটির সাথে এফটিএ, পিটিএ সহ অন্যান্য বাণিজ্য চুক্তির মাধ্যমে বিশাল ঘাটতি উল্লেখযোগ্য হারে কমিয়ে আনা সম্ভব বলে একমত হয় এফবিসিসিআই এবং বিএমসিসিআই। এ বিষয়ে যৌথভাবে কাজ করার প্রত্যয় প্রকাশ করে উভয় পক্ষ।
এ সময় আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের পরিচালক হাফেজ হারুন, মোহাম্মদ নিজাম উদ্দিন, বিএমসিসিআই এর সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদ খান, সহ-সভাপতি জামিলুর রহমান, বিএমসিসিআই  মহাসচিব মো. মোতাহার হোসেন খান, পরিচালক মো. মামুনুর রহমান প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat