×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-১১
  • ৬৭৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার জানিয়েছেন, মোবাইল ফোনের কলরেট পুন:নির্ধারণের কোন পরিকল্পনা আপাতত নেই। 
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুলের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান। 
টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মোবাইল আপারেটরদের একই কলরেট করার লক্ষ্যে বিটিআরসি ২০১৮ সালের ১৩ আগস্ট সব মোবাইল ফোন অপারেটরদের জন্য কল রেট অনুমোদন করে, যা পরদিন ১৪ আগস্ট থেকে কার্যকর করা হয়েছে। এতে সর্বোচ্চ ট্যারিফ যে কোনো অপারেটরে মিনিটপ্রতি দুই টাকা এবং সর্বনিম্ন ট্যারিফ যেকোন অপারেটরে মিনিটপ্রতি ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। বর্তমানে প্রচলিত কলরেট ২০১৮ সালে মার্কেট পর্যালোচনা, আর্থ-সামাজিক প্রেক্ষাপট প্রভৃতি বিশ্লেষণ করে নির্ধারণ করা হয়েছে। আপাতত কলরেট পুন:নির্ধারণের কোনো পরিকল্পনা নেই।
তিনি বলেন, মোবাইল অপারেটরগুলোকে একটি নির্দিষ্ট প্যাকেজ, অফার, বান্ডেলে অন-নেট এবং অফ-নেটের ভয়েস কলের ক্ষেত্রে সর্বোচ্চ ট্যারিফ যে কোনো অপারেটরে মিনিটপ্রতি ২ টাকা এবং সর্বনিম্ন ট্যারিফ যে কোনো অপারেটরে মিনিটপ্রতি ৪৫ পয়সার মধ্যে প্যাকেজ ডিজাইন করতে হয়। সর্বোচ্চ কলরেট ২ টাকা হলেও অপরারেটরগুলো নিজেদের মধ্যে প্রতিযোগিতার মাধ্যম্যে ১ টাকা মিনিটের কম রেটে বিভিন্ন প্যাকেজ ডিজাইন করে থাকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat