×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৯-০৪
  • ৬৭৬৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন জানিয়েছেন, রাজধানী ঢাকা থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। 
তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য মো. মামুনুর রশীদ কিরনের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে একথা জানান। 
রেলপথ মন্ত্রী জানান, রাজধানী ঢাকা থেকে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম রুটে বৈদ্যুতিক ট্রেন সার্ভিস চালুর লক্ষ্যে ইতোমধ্যে একটি সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রকল্পটির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে ঢাকা হয়ে চট্টগ্রাম পর্যন্ত ইলেকট্রিক ট্র্যাকশন প্রবর্তনের জন্য সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ ডিজাইনের কাজ সম্পন্নের জন্য পরামর্শক নিয়োগের চুক্তিপত্র গত ১৬ জুলাই স্বাক্ষরিত হয়। 
তিনি বলেন, ২০২৪ সালের এপ্রিল নাগাদ সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি সমাপ্ত হবে বলে আশা করা যাচ্ছে। সম্ভাব্যতা সমীক্ষা প্রকল্পটি সমাপ্ত হলে মূল বিনিয়োগ প্রকল্প গ্রহণ করা হবে। মূল বিনিয়োগ প্রকল্পের কাজ শেষ হলে ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন সার্ভিস চালু করা সম্ভব হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat