×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৯-০২
  • ৫৯৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অস্ট্রেলিয়া চীনের সাথে সম্পর্ক ‘স্বাভাবিক’ করার লক্ষে আগামী সপ্তাহে তাদের চীনা প্রতিপক্ষের সাথে সংলাপের জন্য শিল্প,সরকার, শিক্ষাবিদ, গণমাধ্যম এবং শিল্প প্রতিনিধিদের একটি দল বেইজিংয়ে পাঠাবে।
 ক্যানবেরার পররাষ্ট্র মন্ত্রণালয় শনিবার এ কথা জানিয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং-এর কার্যালয় জানিয়েছে, আগামী বৃহস্পতিবারের আলোচনায় বাণিজ্য, বিনিয়োগ, জনগণের মধ্যে সম্পর্ক এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তার বিষয়গুলো আলোচনার জন্য রয়েছে।
২০১৪ থেকে শুরু হওয়া উচ্চ-পর্যায়ের সংলাপ ২০২০ সালে বন্ধ না হওয়া পর্যন্ত বার্ষিকভাবে অনুষ্ঠিত হয়ে আসছে।
এক বিবৃতিতে, ওং যোগ করেছেন যে আলোচনা ‘দ্বিপাক্ষিক সম্পৃক্ততা বৃদ্ধি এবং চীনের সাথে আমাদের সম্পর্ক স্থিতিশীল করার দিকে আরেকটি পদক্ষেপ’ তুলে ধরে।
সাবেক বাণিজ্যমন্ত্রী ক্রেগ এমারসন অস্ট্রেলিয়ান প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। যার মধ্যে তাদের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপও রয়েছেন।
এমারসন এক বিবৃতিতে বলেছেন, এটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে, সংলাপটি চীনা অংশগ্রহণকারীদের সাথে পারস্পরিক বোঝা পড়াকে গভীর করার এবং সাধারণ ভিত্তি খুঁজে পাওয়ার একটি সুযোগ হয়েছে।’
চীনের সাবেক পররাষ্ট্রমন্ত্রী লি ঝাওক্সিং বেইজিংয়ের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেবেন।
বহু বছরের উত্তেজনার পর বেইজিং ও ক্যানবেরার মধ্যে সম্পর্ক গলানোর সর্বশেষ উদাহরণ হল সংলাপের পুনঃসূচনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat