×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৯-০১
  • ৪৯৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
স্বামী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েন। চলেছে অভিযোগ, পাল্টা অভিযোগের পালা। এর মাঝেই শান্তির খোঁজে উমরাহ করতে সৌদি আরবে পাড়ি দেন রাখি সবন্ত। সেখান থেকেই ফিরতেই তাঁর ভোলবদল। মক্কা-মদিনা থেকে ফিরেই একেবারে নতুন মানুষ তিনি! পাকাপাকি ভাবেই বদলে দিলেন নিজের নাম! তিনি জানান, আর তাঁকে রাখি নামে ডাকা যাবে না, এখন থেকে তিনি ফাতিমা। ছবিশিকারিদের উদ্দেশে তাঁর এই আর্জি। বিমানবন্দরে আপাদমস্তক বোরখা পরা রাখিকে দেখেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম বেছে নিলেন? কোন জিনিসটা খারাপ লাগত তাঁর নিজের ধর্মের? অপ্রত্যাশিত প্রশ্ন শুনে পাল্টা জবাব দেন বলিউডের ‘ড্রামা কুইন’।
সব সময়ই ঠোঁটের গোড়ায় উত্তর হাজির থাকে অভিনেত্রীর। তবে এই প্রশ্ন শুনে খানিকটা থতমত খেয়ে যান রাখি। তিনি বলেন, ‘‘হিন্দু ধর্মেও কোন খারাপ নেই। আমি এক জন মুসলিমকে বিয়ে করি। ধর্ম না বদলালে বিয়ে করা যেত না। সেই জন্য ধর্ম পরিবর্তন করেছি।’’
রাখি ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পরে একাধিক বার বোরখা পরেও দেখা গিয়েছিল রাখিকে। তার পরে অবশ্য নিজের চেনা অবতারেই ফিরে এসেছিলেন ‘বিগ বস্’ খ্যাত তারকা। সম্প্রতি আদিলের সঙ্গে তাঁর ঝামেলার খবর প্রকাশ্যে আসতেই ফের চর্চায় ফিরেছেন রাখি। ক্যামেরার সামনে প্রাক্তন স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন, অথচ ইসলাম ধর্মাচরণ করতে ছাড়েননি।সুত্র-আনন্দবাজার 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat