×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-৩১
  • ৮১৬৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর প্রায়ই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে শিরোনামে উঠে আসেন। সম্প্রতি গুঞ্জন শোনা যাচ্ছে, চর্চিত প্রেমিক শিখর পাহাড়িয়ার সঙ্গে গোপনে বাগদান সেরে ফেলেছেন জাহ্নবী। যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, শিখরের পাশে মন্দিরে পূজা দিয়ে প্রার্থনা করছেন অভিনেত্রী। এই ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে জল্পনা।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, শিখর পাহাড়িয়ার সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওতে জাহ্নবীকে বেগুনি রঙের শিফন শাড়ি এবং শিখরকে সাদা ধুতিতে দেখা গেছে। এই ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে গুঞ্জন শুরু হয়েছে। নেটিজেনদের অনেকেই অনুমান করছেন, গোপনে বাগদান সেরে নিয়েছেন জাহ্নবী। এছাড়াও জাহ্নবীর হাতের হিরের আংটি দেখে জল্পনা আরও বেড়েছে। যদিও বিষয়টি নিয়ে জাহ্নবীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
জানা যায়, গত মাসে তারা দুজন একসঙ্গে ভাই অর্জুন কাপুরের বাসায় যান। এছাড়া জাহ্নবীর বাবা বনি কাপুরের সঙ্গে একাধিক অনুষ্ঠানে দেখা গেছে শিখরকে। যদিও বরাবরের মতো এবারও মুখে কুলুপ এটে রয়েছেন নায়িকা।
কয়েকদিন আগেই নিজের প্রথম প্রেম নিয়ে কথা বলেছেন জাহ্নবী। তিনি জানান, সিনেমায় অভিনয়ের আগে প্রথম প্রেমের সম্পর্কে জড়ান। কিন্তু বাবা-মায়ের কারণে তার এ সম্পর্ক ভেঙে যায়। যদিও সেই প্রেমিকের নাম পরিচয় প্রকাশ করেননি তিনি।
২০১৮ সালে ‘ধড়ক’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বলিউডে অভিষেক হয় জাহ্নবী কাপুরের। সর্বশেষ তাকে দেখা গেছে বরুণ ধাওয়ানের বিপরীতে ‘বাওয়াল’ সিনেমায়। আগামীতে তাকে দেখা যাবে ‘দেবারা’, ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ও ‘বড়ে মিয়া ছোটে মিয়া’ সিনেমায়। ‘দেবারা’তে তার বিপরীতে আছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআর। এর মাধ্যমে দক্ষিণী সিনেমায় পা রাখতে চলেছেন জাহ্নবী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat