×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৮
  • ৭২২১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
অভিনয়ের থেকে ব্যক্তিগত জীবন নিয়েই বেশি চর্চায় থাকেন টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। প্রেম থেকে বিবাহ, দাম্পত্য থেকে বিচ্ছেদ, তিনি যেন টলিপাড়ার ওপেন সিক্রেট। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন এই অভিনেত্রী। তারই ধারাবাহিকতায় নতুন একটি ভিডিও পোস্ট করে আবারও চর্চায় এলেন শ্রাবন্তী।
সম্প্রতি সাগরপাড়ে বেড়াতে গিয়েছিলেন শ্রাবন্তী। চারিদিকে বিপুল জলরাশির মধ্যে সমুদ্র ধারে আপন মনে নেচে বেরাচ্ছিলেন তিনি। সেই ভিডিও ক্লিপস নেটদুনিয়ায় পোস্ট করতেই ভাইরালের পাশাপাশি ধেয়ে আসে নেটিজেনদের কটাক্ষ।
ভিডিওতে দেখা যাচ্ছে লাল টুকটুকে মিনি ড্রেস, সঙ্গে খোলা চুল, চোখে সানগ্লাস পরা শ্রাবন্তীর নাচে যেন মাতাল হয়েছেন নেটিজেনরা। তবে নাচতে গিয়েই বিপত্তি ঘটে। সমুদ্রের দমকা বাতাসে বারবার পোশাক উড়তে থাকে। সেই সময়েই পোশাক উপরে উঠতেই অভিনেত্রীর সাদা শর্ট প্যান্ট নজরে পড়ে। শ্রাবন্তী হাত দিয়ে জামাটা ঠিকও করে নেন। তবে এই ভিডিও দেখে খোঁচা মারতে ছাড়েননি অনেকে।
কটাক্ষ করে একজন লেখেন, ‘ড্রেসটা খুবই বড় হয়ে গিয়েছে।’ তবে কটাক্ষ যেমন এসেছে তেমনই শ্রাবন্তীর প্রশংসায় পঞ্চমুখ অনেক ভক্ত। লাল ড্রেসে মোহময়ী শ্রাবন্তীকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat