×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-২৬
  • ৮২৭৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভোলা জেলার দৌলতখান উপজেলায় আজ ‘মা ইলিশ রক্ষা করুন, ইলিশ সম্পদ বৃদ্ধিতে সহায়তা করুন’ শীর্ষক স্লোগান নিয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৩ বাস্তবায়নে সচেতনতাসভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার দুপুরে উপজেলার মদনপুর ইউনিয়নের পাটোয়ারী বাজারে আয়োজিত এ সভায় প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক আরিফুজ্জামান। ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষে উপজেলা মৎস্য অফিস এ সচেতনতা সভার আয়োজন করে।জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ’র সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিন, দৌলতখান উপজেলা পরিষদের চেয়ারম্যান মনজুর আলম খান, উপজেলা নির্বাহী কর্মকর্তা পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাহফুজ হাসনাইন প্রমূখ।এসময় জেলা প্রশাসক বলেন, সরকার মা ইলিশ রক্ষায় কাজ করে যাচ্ছে। নির্দিষ্ট সময়ে ইলিশের বংশ বিস্তারের জন্য ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। এ সময় মা ইলিশ শিকার করলে পরবর্তি সময়ে ইলিশের সংকট দেখা দিবে। তাই নির্ধারিত সময়ে আইন মান্য করে সকলকে ইলিশ শিকার থেকে বিরত থাকতে হবে। অনুষ্ঠানে জেলে ও মৎস্যজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat