×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৯
  • ৩৩১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে নির্মাতা ও ব্যবসায়ী যশ কাটারিয়ার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন অভিনেত্রী ভূমি পেডনেকার। এরই মধ্যে একাধিক অনুষ্ঠানে একসঙ্গে হাজির হতে দেখা গেছে তাদের। যদিও কখনও গণমাধ্যম বা নিজেদের সোশ্যাল মিডিয়া সম্পর্ক নিয়ে কোনো বার্তা দেননি তারা। তবে এবার গুঞ্জনের পালে হাওয়া লাগিয়ে নিজের প্রেমিককে সামনে আনলেন ভূমি। যা দেখে অনুরাগীরা মনে করছেন শিগগিরই হয়তো নিজেদের সম্পর্ক নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন এই চর্চিত জুটি।
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) ভূমি ইনস্টগ্রামে একটি ছবি পোস্ট করে যশকে জন্মদিনের শুভেচ্ছা জানান। ছবিতে ভূমি ও যশকে একটি রেস্তোরাঁয় খাবার টেবিলে দেখা যায়। যার একপাশে ভূমি এবং অন্য পাশে যশকে কেক কাটতে দেখা যাচ্ছে।
ছবিটি পোস্ট করে ভূমি ক্যাপশনে লিখেছেন, ‘ওজি রাজাকে জন্মদিনের শুভেচ্ছা।’ আর এতেই নানা হিসেব মেলাতে শুরু করেছেন নেটিজেনরা। পাশাপাশি ইনস্টাগ্রাম শুভেচ্ছা বার্তায় ভরে গেছে। এমনকি অনেকেই শিগগিরই তাদের বিয়ের পিঁড়িতে দেখার অপেক্ষায় আছেন বলেও মন্তব্য করেছেন।
উল্লেখ্য, কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার বিয়ের রিসেপশনে একসঙ্গে হাজির হওয়ার পর থেকেই ভূমি-যশের প্রেম চর্চা শুরু হয়। সেখানে তাদের একসঙ্গে কাটানো মুহূর্তের ছবি প্রকাশ পেতেই ভাইরাল হয় নেটদুনিয়ায়। এছাড়াও এই জুটির বিভিন্ন জায়গায় সময় কাটানো এবং ডিনার করার বেশকিছু ছবিও আলোচনার জন্ম দেয়। যদিও এতদিন বিষয়টি নিয়ে মুখে কুঁলুপ এঁটেই ছিলেন এই নায়িকা।
এদিকে প্রেম নিয়ে শিরোনামের আসার পাশাপাশি বেশ কয়েকটি সিনেমার কাজ নিয়েও আলোচনায় রয়েছেন ভূমি। শিগগিরই ‘দ্য লেডি কিলার’ সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে হাজির হবেন তিনি। নারী প্রধান এই সিনেমাটি ঘিরে ভূমি ভক্তদের আগ্রহও রয়েছে তুঙ্গে। এছাড়া চলতি বছরই ভূমিকে দেখা যাবে শেহনাজ গিল, ডলি সিং ও কুশা কপিলার ‘থ্যাক ইউ ফর কামিং’ সিনেমায়। করণ বুলানির পরিচালনায় সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন রাধিকা আনন্দ ও প্রশস্তি সিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat