×
ব্রেকিং নিউজ :
দাঁড়িপাল্লা কেবল একটি প্রতীক নয়, এটি ন্যায়বিচারের অঙ্গীকার: ড. মাসুদ তারেক রহমানের সফর উপলক্ষে রংপুরবাসীর মধ্যে উৎসাহ-উদ্দীপনা কুড়িগ্রামে পোস্টাল ব্যালট বাক্সের লক উদ্বোধন, ১২ ফেব্রুয়ারি পর্যন্ত ভোটগ্রহণ দিনাজপুরে ৬টি আসনে ৩৭ প্লাটুন বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং মোতায়ন ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৮-১৩
  • ৩০০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) মুল দলে ফিরেছেন ফ্রান্সের আন্তর্জাতিক সুপার স্টার কিলিয়ান এমবাপ্পে। চুক্তি নিয়ে বিতর্কের কারণে কয়েক সপ্তাহ সাইডলাইনে কাটানোর পর আজ রোববার ফের মুল দলে ফিরেছেন তিনি। 
গতকাল শনিবার লরিয়েন্টের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট ভাগাভাগির মাধ্যমে নিজেদের মাঠে লিগ ওয়ানের শিরোপা রক্ষার মিশন শুরু করেছে পিএসজি। ম্যাচটি স্ট্যান্ডে বসে উপভোগ করেছেন দলটির মুল সম্পদ এমবাপ্পে। 
আজ এক বিবৃতিতে পিএসজি জানায়,‘ লরিয়েন্টের বিপক্ষে ম্যাচের আগে পিএসজি ও এমবাপ্পের মধ্যে ইতিবাচক ও গঠন মুলক আলোচনার পর আজ সকালে ক্লাবের দলের প্রথম অনুশীলনে এমবাপ্পেকে অন্তর্ভুক্ত করা হয়েছে।’
পার্ক দেস প্রিন্সেস থেকে বিশ^কাপ জয়ী আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির বিদায়, নতুন খেলোয়াড় সংগ্রহ করতে না পারা এবং এমবাপ্পের স্ট্যান্ড থেকে ম্যাচ দেখার ঘটনায় গ্রীষ্মের পর থেকেই পত্রিকার শিরোনাম থাকার ঘটনা অব্যাহত রেখেছে পিএসজি। ফরাসি অধিনায়কের চুক্তির মেয়াদ না বাড়ানোর অর্থ হচ্ছে আগামী বছর বিনা ট্রান্সফার ফিতেই ক্লাবটি ছাড়তে যাচ্ছেন তিনি। তার পছন্দের গন্তব্য হচ্ছে রিয়াল মাদ্রিদ। 
অবশ্য ২০১৭ সালে মোনাকো থেকে ১৮০ মিলিয়ন ইউরোতে দলে ভেড়ানো এবাপ্পেকে এখনই বিক্রি করে ফি বাবদ কিছু অর্থ আয় করতে চায় পিএসজি। ক্লাবটির নতুন কোচ লুইস এনরিখ গত শুক্রবার বলেছেন এর একটি সমাধান তিনি আশা করছেন। 
তবে লরিয়েন্টের বিপক্ষে দলের প্রথম ম্যাচেই একাদশের বাইরে চলে গেছেন এমবাপ্পে। পরিবর্তে বার্সেলোনা থেকে আসা ২০১৮ সালের বিশ^কাপ জয়ী ওসমানে ডেম্বেলেসহ এনরিখের দলে নতুন সই করা ছয় খেলোয়াড়ের অভিষেক হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat