×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-১১
  • ৩৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক হাওয়াই শহরে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে বৃহস্পতিবার মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। মার্কিন রাজ্য হওয়ার পর এই দ্বীপপুঞ্জে আঘাত হানা সবচেয়ে ভয়াবহ দুর্যোগগুলোর মধ্যে এটি ছিল অন্যতম। খবর এএফপি’র।
খবরে বলা হয়, হাওয়াইয়ের পশ্চিম উপকূলে দাবানল মঙ্গলবার ছড়িয়ে পড়ে এবং তা দ্রুততার সাথে সমুদ্র তীরবর্তী শহর লাহাইনাকে গ্রাস করে। এই উপকূলের কাছেই অবস্থান করা হারিকেনের প্রচ- বাতাসে দাবানলটি ভয়াবহ রূপ ধারণ করে।
সেখানে দাবানল এত দ্রুত ধেয়ে আসে যে এতে অনেকে বিভিন্ন রাস্তায় আটকে পড়ে বা পালানোর জন্য মরিয়া হয়ে সমুদ্রে ঝাঁপ দেয়।
হাওয়াই দ্বীপপুঞ্জ যুক্তরাষ্ট্রের ৫০তম রাজ্য হওয়ার এক বছর পর সেখানে এমন মর্মান্তিক ঘটনা ঘটলো উল্লেখ করে গভর্নর জোশ গ্রিন বলেন, ১৯৬০ সালে বিগ দ্বীপে বিশাল সামুদ্রিক ঢেউয়ের আঘাতে ৬১ জনের প্রাণহানি ঘটেছিল।
তিনি বলেন, ‘এবার খুব সম্ভবত আমাদের মৃত্যুর সংখ্যা আগের ওই সংখ্যাকে উল্লেখযোগ্যভাবে ছাড়িয়ে যাবে।’
মাউই কাউন্টির কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে, এই দুর্যোগে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে। সেখানে দাবানল নিয়ন্ত্রণে আনতে দমকলকর্মীদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat