×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৯
  • ২২২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, উন্নয়নের অগ্রযাত্রায় ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়।
তিনি বলেন, ‘বাংলাদেশ ও ভারত বন্ধু প্রতিম রাষ্ট্র। ভৌগলিক ও সাংস্কৃতিকভাবে দু’রাষ্ট্রের সাথে আত্মার সম্পর্ক রয়েছে। মহান মুক্তিযুদ্ধে ভারতীয় সেনারা প্রাণ দিয়েছে। তখন থেকে ভারত ও বাংলাদেশের রক্তের সম্পর্ক ও বন্ধন সৃষ্টি হয়েছে। তাই উন্নয়নের অগ্রযাত্রায় ভারত সবসময় বাংলাদেশের পাশে থাকতে চায়।’
হাইকমিশনার আজ বুধবার গোপালগঞ্জের কাশিয়ানীর শ্রীধাম ওড়াকান্দিতে মতুয়া মহাসংঘের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 
বাংলাদেশ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মতুয়া মাতা সীমা দেবী ঠাকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাগর সাধু ঠাকুরের সঞ্চালনায় অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন সংগঠনের কার্যকরী সভাপতি কাশিয়ানী উপজেলা চেয়ারম্যান সুব্রত ঠাকুর। এসময় মতুয়াচার্য অমিতাভ ঠাকুর ও মতুয়া মহাসংঘের সভাপতি দেবব্রত ঠাকুর উপস্থিত ছিলেন। 
ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা শ্রীধাম ওড়াকান্দি এসে পৌঁছালে মতুয়া মহাসংঘের পক্ষ থেকে তাকে উষ্ণ অভিনন্দন জানানো হয়। এরপর তিনি হরিচাঁদ মন্দির ও গুরুচাঁদ মন্দির পরিদর্শন করেন। তিনি হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে প্রণাম শেষে যোগ দেন মতুয়া প্রতিনিধি সভায়। এরপর তিনি ওড়াকান্দি ঠাকুর পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। 
পরে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের উদ্দেশ্যে ওড়াকান্দি ত্যাগ করেন। 
উল্লেখ্য, ২০২০ সালের ২৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেদ্র মোদী গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার শ্রীধাম ওড়াকান্দি সফর করেন। তখন তিনি হরিচাঁদ মন্দিরে পূজা দেন। মতুয়া প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। পরে ঠাকুর পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় করেন।  

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat