×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৬
  • ৪১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিনেমা মুক্তির আগে থেকেই মাঝে মধ্যে শিরোনামে উঠে আসেন বলিউড বাদশা শাহরুখ খানের মেয়ে সুহানা খান। সম্প্রতি আন্তর্জাতিক এক প্রসাধনী সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এর মাধ্যমে প্রথম সাফল্যের স্বাদ পেলেও লিপিস্টিকের বিজ্ঞাপন করতে গিয়ে তুমুল ভাবে কটাক্ষের শিকার হলেন সুহানা।
দি টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিজ্ঞাপনটিতে ঠোঁটে লাল রঙ, গায়ের রঙ যেন ফেটে পড়ছে সুহানার। পোস্টারে দেখা যাচ্ছে, চিৎকার করার ভঙ্গি করছেন শাহরুখ-কন্যা। তার গায়ের রঙে এমন বদল দেখে প্রশ্ন তুলেছেন অনেকে। কেউ লিখেছেন, ‘সুহানা খান আসলে কালার কারেক্টেড প্রো ম্যাক্স।’
কেউ লিখেছেন, ‘ওকে অঙ্কিতা লোখান্ডের মতো দেখতে লাগছে।’ কেউ কেউ প্রায় গর্জে উঠে লেখেন, ‘অনায়াসেই সুহানার নিজস্ব স্কিন টোন ব্যবহার করা যেত। অন্য কোনো শেডের লিপস্টিক পরানো যেত ওকে। কোনো আন্তর্জাতিক ব্র্যান্ডের কাছ থেকে তো এমনটাই আশা করা উচিত, তাই না?’
কেউ আবার লিখেছেন, ‘সুহানার মুখে প্যানকেক মেকআপ ব্যবহার করে ওর আসল রংটা নষ্ট করার কোনও দরকার ছিল কি?’ কারো সোজাসাপটা প্রশ্ন, ‘ওর গায়ের রঙ ফর্সা করার কী দরকার?’ সমালোচনার মুখে বাদশা-কন্যা। এখানেই শেষ নয়। লোকে আবার সুহানার সঙ্গে গুলিয়ে ফেলেছেন ছোট পর্দার অভিনেত্রী অঙ্কিতা লোখন্ডেকে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat