×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৪
  • ৪৩৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার বিদেশি অভিবাসী ও স্থানীয়দের বহনকারি একটি বাস গিরিখাদে পড়ে যাওয়ায় ১৮ জন নিহত ও ২৩ জন আহত হয়েছে। কর্তৃপক্ষ এই কথা জানিয়েছে। খবর এএফপি’র।
নায়ারিত রাজ্যের নাগরিক সুরক্ষা সংস্থা জানায়, নিহতদের মধ্যে তিন শিশু রয়েছে।
খবরে বলা হয়, বাসটি মেক্সিকো সিটি থেকে উত্তর-পশ্চিমাঞ্চলীয় টিজুয়ানায় যাচ্ছিল। টিজুয়ানা হচ্ছে সান দিয়াগোর সীমান্তবর্তী একটি এলাকা। সেখান থেকে অসংখ্য অভিবাসী যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিল।
নাগরিক সুরক্ষা সংস্থা জানায়, ‘বাসটির অধিকাংশ যাত্রী বিদেশি নাগরিক। তারা ভারত, ডোমিনিকান রিপাবলিক এবং আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশ থেকে এসেছে। তাদের মধ্যে কেউ কেউ যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর জন্য টিজুয়ানা যাচ্ছিল।’
সংস্থাটি আরো জানায়, দ্রুত গতিতে গাড়ি চালানোর সন্দেহে চালককে আটক করা হয়েছে। দ্রুত গতির কারণে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি রাজ্যের রাজধানী টেপিকের কাছে একটি গিরিখাদে পড়ে গেলে এসব হতাহতের ঘটনা ঘটে।
সাধারনত: দ্রুত গতি, দুর্বল গাড়ি ব্যবস্থাপনা এবং চালকদের ক্লান্তির কারণে মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা একেবারে স্বাভাবিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat