×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০৩
  • ২৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এর ৯ ভ্রাম্যমাণ আদালত ডেঙ্গু রোগ প্রতিরোধ ও এডিস মশার প্রজননস্থল নিধনে ৯ স্থাপনাকে জরিমানা করেছে।
আজ বৃহস্পতিবার এই অভিযান পরিচালনা কালে এডিস মশার ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  
বৃহস্পতিবার ডিএসসিসি ধানমন্ডি, হাতিরপুল, তিলপাপাড়া, চকবাজার, উর্দু রোড, কোর্ট হাউস, তাঁতি বাজার, শাখারী বাজার, জুরাইন, কদমতলী, গ্রীন মডেল টাউন, ডেমরা ও কাজলার পাড় এলাকায় এসব অভিযান পরিচালনা করে।
এক নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল ইসলাম রুমি, দুই নম্বর অঞ্চলে তাসলীমা বেগম, তিন নম্বর অঞ্চলে মো. নাজমুল হুসেইন খান, চার নম্বর অঞ্চলে  তৌহিদুল ইসলাম, পাঁচ নম্বর অঞ্চলে  মৌসুমি জেরিন কান্তা, ছয় নম্বর অঞ্চলে শুভাশিস ঘোষ, সাত নম্বর আকন্দ মোহাম্মদ ফয়সাল উদ্দিন.আট নম্বর অঞ্চলে পঙ্কজ চন্দ্র দেবনাথ, নয় নম্বর অঞ্চলের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনজুর হোসেন সর্বমোট ৪৫৭টি বাসাবাড়ি ও স্থাপনা পরিদর্শন করেন।
এ সময় ৯টি বাসাবাড়ি ও নির্মাণাধীন ভবনে মশার লার্ভা পাওয়ায় ৯ টি মামলায় সর্বমোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat