×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ৭৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঢাকা জেলার কেরাণীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে  ২৯ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। 
র‌্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) এম ফকরুল হাসান  এসব তথ্য জানান।
তিনি জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলামের নেতৃত্বে র‌্যাব-১০ এর একটি দল কেরাণীগঞ্জ মডেল ও দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করে। 
মঙ্গলবার রাত সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান চলে।
এএসপি ফকরুল হাসান জানান, অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা উৎপাদন ও বিক্রির অপরাধে ৭টি প্রতিষ্ঠানকে ২৯ লাখ টাকা জরিমানা করা হয়। বিএসটিআই’র প্রতিনিধির উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন।
কিনবো মেনুফেকচারিং ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮ লাখ টাকা, সাগর ব্যাটারি হাউজ লিমিটেডকে  ২ লাখ টাকা, এস.এম ক্যাবলস লিমিটেডকে  ৫ লাখ টাকা, জে.ডি. পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে  ১০ লাখ টাকা, মিনহাজ কেমিক্যাল জর্দ্দা ফ্যাক্টরি লিমিটেডকে  ১ লাখ টাকা, এস.এম রিয়াজ এন্টারপ্রাইজ লিমিটেডকে  ২ লাখ টাকা ও নিউ কে.বি মেটালস লিমিটেডকে ১ লাখ টাকা করে জরিমানা করা হয়। 
সিনিয়র সহকারি পরিচালক জানান, এছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট’র নির্দেশে ভ্রাম্যমাণ আদালত আনুমানিক ৫০ হাজার টাকা মূল্যের অনুমোদনহীন নকল বৈদ্যুতিক তার, ব্যাটারি, পাইপস ও জর্দ্দা জব্দ ও ধ্বংস করা হয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat