×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
কিয়েভের মেয়র বুধবার বলেছেন, রাশিয়া রাতে ইউক্রেনের রাজধানীতে ড্রোন হামলা চালিয়েছে। এতে কিয়েভের অনেক এলাকার ক্ষতি হয়েছে। খবর এএফপি’র।
কিয়েভের মেয়র ভিতালি ক্লিতস্কো টেলিগ্রাম বার্তায় বলেন, ‘রাজধানীতে শত্রুপক্ষের হামলা এবং ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার ফলে সোলোমিয়ানস্কি এলাকার একটি অনাবাসিক ভবনের ক্ষতি হয়েছে।’
কিয়েকভের ব্যস্ত সোলোমিয়ানস্কি এলাকায় একটি আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে।
ক্লিৎস্কো বলেন, রাশিয়ার ড্রোন হামলায় ‘সভিয়াতোশিনস্কি এলাকার একটি গাছে আগুন ধরে যায়। তবে এসব ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি।
এএফপি’র এক সংবাদদাতা রাত তিনটার দিকে কমপক্ষে তিনটি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
কিয়েভ নগরীর সামরিক প্রশাসন জানায়, গোলসিভস্কি এলাকায় একটি ড্রোনের কিছু অংশ পড়ে থাকতে দেখা যায় এবং সেখানে ড্রোন হামলায় একটি অনাবাসিক ভবনে আগুন ধরে যায়।
তারা আরো জানায়, জরুরি পরিষেবার কর্মীরা ঘটনাস্থলে রয়েছে।
এরআগে প্রশাসন ড্রোন হামলার সতর্কতা জারি করে বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকতে সতর্ক করে দেয়।
বিস্তারিত উল্লেখ না করে আঞ্চলিক সামরিক প্রশাসন টেলিগ্রাম বার্তায় আরো জানায়, বুধবার দক্ষিণ ওডেসা অঞ্চলও ড্রোন হামলার শিকার হয়েছে।
এদিকে রাশিয়া বলেছে, মস্কো, ক্রিমিয়া এবং কৃষ্ণ সাগরে বিভিন্ন জাহাজ ইউক্রেনের ড্রোন হামলার শিকার হওয়ার একদিন পর এসব হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat