×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৮-০২
  • ২৮২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গত চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। এবার ২০২০ সালের নির্বাচনের ফলাফলে হস্তক্ষেপের চেষ্টার অভিযোগে শুরু হয়েছে ফেডারেল তদন্ত।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে মঙ্গলবার (১ জুলাই) ওয়াশিংটন ডিসিতে ৪৫ পৃষ্ঠার অভিযোগপত্রটি দাখিল করেন বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ।  ট্রাম্পের বিরুদ্ধে তদন্তের নেতৃত্ব দিচ্ছেন এই আইনজীবী।
২০২০ সালের মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে পরাজয়ের পরেও ট্রাম্প ক্ষমতায় থাকার চেষ্টা করেন বলে অভিযোগ আনা হয়েছে। নতুন অভিযোগের মধ্যে রয়েছে- যুক্তরাষ্ট্রকে প্রতারিত করার ষড়যন্ত্রের অভিযোগ, সরকারি কার্যক্রমে বাধা দেওয়ার ষড়যন্ত্র এবং বাধা দেওয়ার অভিযোগ।
অভিযোগপত্রে বলা হয়, ‘পরাজিত হওয়া সত্ত্বেও বিবাদী ক্ষমতায় থাকার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন।’ ২০২০ সালের ৩ নভেম্বর নির্বাচনের পর দুই মাসেরও বেশি সময় ধরে ট্রাম্প মিথ্যা প্রচার করেছেন, নির্বাচনে ফলাফল জালিয়াতি হয়েছে এবং তিনিই আসলে জিতেছেন।
অভিযোগপত্রে ট্রাম্পের বাকস্বাধীনতার অধিকার নিশ্চিত করা হলেও এতে দাবি করা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প ‘বৈধ ভোট কেড়ে নেওয়া’র বেআইনি পন্থা অবলম্বন করেছেন।
ট্রাম্পকে ৩ আগস্ট ফেডারেল জেলা আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে। ছয়জন অজ্ঞাতনামা 'সহ-ষড়যন্ত্রকারী'কেও অভিযুক্ত করা হয়েছে, যার মধ্যে ট্রাম্পের আইনি দলে কাজ করা রুডি জুলিয়ানি রয়েছেন।আইনজীবী জ্যাক স্মিথ বলেন, আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে আমারা একটি দ্রুত বিচার চাইব।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat