×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-৩১
  • ১৯৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেছেন, সাংস্কৃতিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ক্ষমতায় আনতে হবে।
প্রতিমন্ত্রী আজ বিকালে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
শিল্পকলা একাডেমি আয়োজিত ‘দেশব্যাপী প্রতিভা অন্বেষণ’ শীর্ষক অনুষ্ঠানে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন একাডেমির সচিব সালাহউদ্দিন আহাম্মদ।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের আমলেই দেশে-বিদেশে আমাদের হাজার বছরের ঐতিহ্যবাহী ও সমৃদ্ধ বাঙালি সংস্কৃতি যথেষ্ট সমাদৃত হয়েছে এবং প্রচার-প্রসার ঘটেছে। 
প্রতিমন্ত্রী পরে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত, আবৃত্তি ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে সিলেট অঞ্চলের তিন গুণী শিল্পী (আধ্যাত্মিক সাধক ও বাউল সুফী আরকুম শাহ, মরমি বাউল ও গীতিকার কামাল পাশা এবং বাউল সাধক দুর্বিন শাহ) স্মরণে ‘বাংলাদেশ সংস্কৃতি ফোরাম’ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন। 
উল্লেখ্য, জেলা পর্যায়ে অনুষ্ঠিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় ৬৪ জেলা থেকে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী এবং ঢাকা মহানগর থেকে শুধু ১ম স্থান অধিকারীসহ মোট ১৩৬৫ জন প্রতিযোগিকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩। পঞ্চগীতি কবির গান, লোকসঙ্গীত, দেশাত্ববোধক গান, সাধারণ নৃত্য, শাস্ত্রীয় নৃত্য, একক আবৃত্তি এবং একক অভিনয়সহ মোট সাতটি বিভাগের আওতায় ২১ টি শাখায় চূড়ান্তভাবে সর্বমোট ৬৩ জন প্রতিযোগী বিজয়ী হয়। গত ২৭ জুলাই প্রথমবারের মতো উপজেলা সাহিত্যমেলার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির নেতৃত্বে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat