×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ৩১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী এমপি বলেছেন, আওয়ামী লীগ দেশের সাধারণ মানুষ নিয়ে মুক্তিযুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। তাই আওয়ামী লীগ বিদেশী পরাশক্তির ওপর নির্ভর করে না।
শুক্রবার বিকেলে মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইটাখোলা ফাজিল মাদ্রাসার মওলানা আছাদ আলী ভবনের উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহবুব আলী আরো বলেন, বর্তমান সরকার ইসলামী মূল্যবোধকে গুরুত্ব দিয়ে ইসলামী শিক্ষা প্রসারে কাজ করে যাচ্ছে। প্রতিটি উপজেলায় মডেল মসজিদ তৈরি করেছে। কিন্তু একটি মহল বিদেশী শক্তির ওপর ভর করে ক্ষমতায় যেতে চায়। তাদের এই দুঃস্বপ্ন কোন দিনই পূরণ হবে না। বর্তমান সরকারের আমলে যথাসময়ে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সুষ্ঠু নির্বাচনে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহযোগিতা করতে বদ্ধপরিকর। আন্দোলনের নামে অরাজকতা করলে তা প্রতিহত করা হবে।
সহকারি ভুমি কমিশনার রাহাত বীন কুতুবের সভাপতিত্বে সভায় বক্ত্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আন্দুরা ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান, সহ-সভাপতি মহিউজ্জামান হারুন, সাংগঠনিক সম্পাদক মধাব রায়, মুজাহিদ বীন ইসলাম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, আওয়ামী লীগ নেতা আব্দুল আওয়াল লিটন, মিজানুর রহমান, পল্লী বিদ্যুৎ চেয়ারম্যান মিজানুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, প্রিন্সিপাল আমীর হোসেন, কামাল হোসেন জিতু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat