×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১৪
  • ১১৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ভারতের প্রেক্ষাগৃহের পাশাপাশি ওটিটিতেও বিগ বাজেট ও আলোচিত সিনেমা মুক্তির চর্চা শুরু হয়েছে। সেই ধারাবাহিকতায় সম্প্রতি ওটিটিতে মুক্তি দেওয়া হয়েছে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার ‘লাস্ট স্টোরিজ ২’। তবে দর্শক-সমালোচকদের মন জয় করতে অনেকটাই ব্যর্থ হয়েছে সিনেমাটি। যদিও বাস্তবের যুগল তামান্না ও বিজয় বর্মাকে একসঙ্গে পর্দায় দেখার কৌতুহল দর্শকদের মাঝে থাকবে বলে শুরু থেকেই আশাবাদী ছিলেন সিনেমাটির সংশ্লিষ্টরা। তবে তাদের সেই প্রত্যাশা মেটাতে না পারলেও দুই ইন্ডাস্ট্রির একাধিক সিনেমায় যুক্ত হচ্ছেন তামান্না।
সম্প্রতি তিনি নির্মাতা নিখিল আডবাণীর ‘বেদা’ শিরোনামের আরও একটি বলি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এতে বলিউড অভিনেতা জন আব্রাহামের সুঙ্গে রোমান্স করতে দেখা যাবে তাকে। যা নিয়ে উচ্ছ্বসিত এই অভিনেত্রী।
এ প্রসঙ্গে তামান্না ভারতীয় গণমাধ্যমে বলেন, ‘নিখিলের গল্প বলার কৌশল আমার অত্যন্ত পছন্দের। এই ছবির মাধ্যমে জনের সঙ্গেও এই প্রথম কাজ করব। সব মিলিয়ে একটা ভালো অভিজ্ঞতার অপেক্ষায় রয়েছি।’
পাশাপাশি নিজের শেষ মুক্তি পাওয়া সিনেমার ব্যর্থতা নিয়ে তিনি আরও বলেন, ‘ক্যারিয়ারে সব সিনেমাই বক্স অফিস মাত করবে এটা আশা করা বোকামি। উত্থান-পতন থাকবেই। তাছাড়া কোন সিনেমা বা গল্প দর্শকদের ভালো লাগবে তা তো আগে থেকে জানা সম্ভব নয়। তাই একটি সিনেমা দিয়ে সব মূল্যায়ন না করাই ভালো।’
জানা গেছে, দীর্ঘ ৫ বছর পর নতুন সিনেমার কাজে হাত দিয়েছেন পরিচালক নিখিল আডবাণী। সিনেমাটিতে আরও একবার পরিচালকের তুরুপের তাস জন। শুধু তাই নয়, চরিত্রের প্রয়োজনে তামান্নাকেও কাস্ট করা হয়েছে বলে জানান নির্মাতা।
নিখিল বলেন, ‘গল্পের প্রয়োজনে তামান্নাকে দরকার ছিল। সেই জায়গা থেকে আমি এই সিনেমা নিয়ে আমার ভাবনা জানাতেই তামান্না রাজি হয়ে যায়। আমাদের ইউনিট ওকে পেয়ে খুব খুশি।’ এরইমধ্যে অ্যাকশন ঘরানার এই সিনেমাটির শুটিং শুরু হয়েছে রাজস্থানে। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat