×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০১৮-০৪-১৯
  • ৯৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:-  কলকাতার খ্যাতনামা পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের প্রেমের গুঞ্জন কলকাতার আকাশে বাতাসে। শুধু কলকাতা বললে ভুল হবে, ওপার বাংলা পেরিয়ে রসালো এ খবর পৌছে গেছে এপার বাংলাতেও। ‍দুজনে নাকি চুটিয়ে প্রেম করছেন। এমন খবর কান পাতলেই শোনা যায়। কিছুদিন আগে এমন খবরও প্রকাশ্যে এসেছিল যে, কলকাতায় পরিচালক সৃজিতের বাসাতেই থাকেন অভিনেত্রী জয়া। তারা নাকি লিভ টুগেদার করছেন। তবে জয়ার সঙ্গে আসলে সম্পর্কটা কী, বুধবার কলকাতার আনন্দবাজার পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে সে কথাই জানালেন নামি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। জয়া প্রসঙ্গে প্রশ্ন করতেই প্রথমে একটু লজ্জা পান তিনি। একটু থেমে বলেন, ‘জয়ার মতো অভিনেত্রী, জয়ার মতো মানুষ, জয়ার মতো নারী আমি খুব কমই দেখেছি। ওর সঙ্গে আমার সম্পর্ক বন্ধুত্ব, প্রেম বা তার চেয়েও বেশি কিছু।’ যদিও সৃজিতের এ উত্তরে কোনো কিছুই পরিষ্কার নয়। চলতি বছরের ১৭ জানুয়ারি এই আনন্দবাজারকে দেয়া একটি সাক্ষাৎকারেই তার ও পরিচালক সৃজিতের সম্পর্ক নিয়ে মুখ খুলেছিলেন জয়া আহসানও। সে সময় অভিনেত্রী জানিয়েছিলেন, ‘সৃজিতের সঙ্গে আমার সম্পর্কের খবর পুরোটাই গুজব। আমরা একসঙ্গে পথ চললে সেটা একটা বলার ব্যাপার ছিল। তিনি পশ্চিম বাংলার একজন গুণী নির্মাতা। তার সঙ্গে সব অভিনেতা-অভিনেত্রীরাই কাজ করতে চায়। আমিও চাই। এখানে ব্যক্তিগত কোনো সম্পর্ক নেই।’ প্রসঙ্গত, জয়া-সৃজিতের চেনাজানা ২০১৫ সাল থেকে। ওই বছর সৃজিতের পরিচালনায় ‘রাজকাহিনী’ ছবিতে রুবিনা চরিত্রে অভিনয় করেন জয়া। ১৯৪৭ সালের দেশ ভাগের কাহিনি নিয়ে নির্মিত হয়েছিল তারকাবহুল এ ছবিটি। সেই থেকেই জয়ার সঙ্গে সৃজিতকে জড়িয়ে রসালো প্রেমের গুঞ্জন শুরু। চলতি বছরে জয়া শুটিং করছেন সৃজিতের ‘এক যে ছিল রাজা’ ছবির শুটিং। এই ছবিতে তার সহশিল্পীরা হলেন কলকাতার যিশু সেনগুপ্ত, অপর্ণা সেন, অঞ্জন দত্ত ও অনির্বাণ ভট্টাচার্য।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat