×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ২৯৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ঘোড়ায় চড়তে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষনে চলে গিয়েছিলেন পিএসজি গোলক্ষক সার্জিও রিকো। কোমা থেকে ফিরে এসে সম্প্রতি আইসিইউ থেকে ছাড়া পেয়েছেন। দূর্ঘটনার পর রোববার প্রথমবারের মত সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বার্তায় নতুন জীবন ফিরে পেয়ে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন রিকো।
২৯ বছর বয়সী এই গোলরক্ষক এখনো স্পেনের সেভিয়াতে ভার্গেন ডি রোকিও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। স্থানীয় একটি উৎসবে ঘোড়ায় চড়তে গিয়ে গত ২৯ মে তিনি দূর্ঘটনার শিকার হন। 
রিকো ইন্সটাগ্রামে লিখেছেন, ‘কঠিন এই মুহূর্তে যারা আমার প্রতি ভালবাসা জানিয়েছে তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাতে চাই। এখনো পুরোপুরি সুস্থ হতে পারিনি, তবে প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে। সত্যি নিজেকে দারুন ভাগ্যবান মনে করছি। সবাইকে ধন্যবাদ, আশা করছি দ্রুতই সকলের সাথে দেখা হবে।’
বুধবার আইসিইউ থেকে ছাড়পত্র পেয়ে পরবর্তী চিকিৎসার জন্য রিকোকে ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। দূর্ঘটনার পরপরই রিকো কোমাতে চলে গিয়েছিলেন। কিন্তু গত সপ্তাহে হাসপাতাল সূত্র বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করে জানিয়েছে তার জ্ঞান ফিরেছে এবং রিকো আবারো যোগাযোগ করতে পারছেন। 
নিজের ঘরের ক্লাব সেভিয়ার হয়ে এই গোলরক্ষক দুইবার ইউরোপা লিগের শিরোপা জিতেছেন। ধারে এক বছর খেলার পর ২০২০ সালে পিএসজিতে স্থায়ীভাবে যোগ দেন রিকো। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat