×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-১০
  • ২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা ধসের ঘটনায় ভবন মালিক ও কারখানা মালিকদের নামে করা মামলায় সোহেল রানাকে হাইকোর্টের দেয়া জামিনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের শুনানি ৬ মাস স্ট্যান্ডওভার (মুলতবি) রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন।
আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো.কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।
রানার জামিন বিষয়ে জারি করা রুল মঞ্জুর করে গত ৬ এপ্রিল  হাইকোর্ট তাকে জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন স্থগিত চেয়ে আবেদন করেন। ওই আবেদনের শুনানি নিয়ে ৯ এপ্রিল তার জামিন ৮ মে পর্যন্ত  স্থগিত করেছিলেন আপিল বিভাগের চেম্বার কোর্ট। একইসঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির দিন ঠিক করেন।
এরপর ৮ মে আপিল বিভাগ আজ ১০ জুলাই জামিন স্থগিত রেখে ‘লিভ টু আপিল’ শুনানির জন্য দিন ধার্য  রেখেছিলেন। আজ সেই শুনানি ছয় মাসের মুলতবি করেন।  
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রানা প্লাজা (১০ তলা ভবন) ধসে নিহত হয় ১ হাজার ১৩৬ জন মানুষ। এ ঘটনার পাঁচদিন পর ২৯ এপ্রিল ভারতে পালিয়ে যাওয়ার পথে সোহেল রানাকে যশোরের বেনাপোল থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকে সুনির্দিষ্ট মামলায় তিনি কারাগারে রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat