×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৬
  • ৩১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দেশের উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলার বন্যা কবলিত এলাকার অসহায় মানুষের সেবায় দলীয় নেতা কর্মীসহ সবাইকে পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
 আজ এক বিবৃতিতে তিনি এই আহবান জানান।
বেগম রওশন এরশাদ বিবৃতিতে আরো বলেন, উত্তর পূর্বাঞ্চলে সুরমা, কুশিয়ারা এবং উক্তরাঞ্চলে দুধকুমার, ধরলা, তিস্তা ও ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদ-নদীর পানি বেড়ে যাওয়া এবং লাগাতার বৃষ্টির কারণে গাইবান্ধা, জামালপুর, কুড়িগ্রাম, বগুড়া, সিরাজগঞ্জ, সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা এলাকায় বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে সিলেট ও নেত্রকোনার পরিস্থিতি খারাপ হচ্ছে। সেখানে পানিবন্দি রয়েছে লাখো লাখো মানুষ। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারকে অতিদ্রুত পদক্ষেপ নিতে হবে। উজানের পানির ¯্রােতে যমুনা নদীর ভয়াবহ ভাঙ্গনের কারণে টাঙ্গাইল ও সিরাজগঞ্জ অনেক জায়গা জমি ও ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এই নদী ভাঙ্গন প্রতিরোধে সরকারকে জরুরিভাবে পদক্ষেপ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে নদী ভাঙ্গনের হাত থেকে তাদের রক্ষা করতে হবে।
বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ দলীয় নেতা-কর্মীদের দু’হাত প্রসারিত করে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আরো বলেন, মানবতার চেয়ে বড় কোন ধর্ম নেই, এটাই আমাদের দলের এবং নেতা হুসেইন মুহাম্মদ এরশাদের আদর্শ। তাই বন্যার্তদের জন্য খাদ্য, বস্ত্র ও বাসস্থান এর ব্যবস্থা করেন। যার কাছে যা আছে তাই দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat