×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৭-০৪
  • ২৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী মঙ্গলবার মস্কো অঞ্চলে দু’টি ড্রোন ভূপাতিত করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে,এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
জরুরি পরিষেবাগুলো সংবাদ সংস্থা তাস’কে জানায়, নিউ মস্কো অঞ্চলে ‘ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জামের মাধ্যমে দু’টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে।’
তাস আরো জানায় রাজধানী থেকে প্রায় ১৯০ কিলোমিটার দূরে কালুগা অঞ্চলে তৃতীয় একটি  ড্রোনকে ‘গুলি করে নামানো হয়েছে।’
তাস বলেছে ‘প্রাথমিক প্রতিবেদন’ অনুসারে, তিনটি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল।
সংস্থাটি অঞ্জাত সূত্রের উদ্ধৃতি দিয়ে বলেছে, তিনটি ড্রোনই ফিক্সড উইং। এতে আরো বলা হয়, কোনও হতাহতের ঘটনা ঘটেনি।
জরুরি পরিষেবার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্র নিয়ন্ত্রিত সংস্থা আরআইএ নভোস্তিও জানিয়েছে, নিউ মস্কোর ভ্যালুয়েভো গ্রামের কাছে দু’টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। ড্রোনগুলো একটি ‘খোলা মাঠে’ পড়েছিল এবং এতে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে ড্রোনের উড্ডয়ন স্থলের নাম উল্লেখ করা হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat