×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৭-০১
  • ৩১১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বিমানবন্দর থানার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন।
দুর্ঘটনার পর পুলিশ ঘাতক বাস ও বাসের চালক মোঃ শাহীন (৩৪)কে আটক করেছে।পুলিশ জানিয়েছে, নিহতরা হলেন- মিনারা বেগম (৫৪) ও মনি বেগম (৩৭)। নিহত মিনারা বেগমের স্বামীর নাম আব্দুল হাকিম। তিনি দক্ষিণখান বিদুর বাড়ি এলাকায় থাকতেন। নিহত মনি বেগম শেরপুর জেলার শ্রীবর্দী থানার বাদশা মিয়ার স্ত্রী। তিনি দক্ষিণখান গাওয়াইর এলাকায় মোহাম্মদ তারাজ উদ্দিন ভূঁইয়ার বাসায় ভাড়া থাকতেন।আজ শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিমানবন্দর থানার জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।বিকেলে ডিএমপির বিমানবন্দর থানার ওসি (তদন্ত) মোঃ আসলাম উদ্দিন মোল্লা দুই নারী মারা যাওয়ার বিষয়টি  নিশ্চিত করেছেন।বিমানবন্দর থানার ডিউটি অফিসার মোঃ মাহবুবুর রহমান জানান, আজ বেলা ১১টার দিকে বিমানবন্দর থানার জিনজিয়ান রেস্টুরেন্টের সামন কয়েকজন পথচারী একসাথে রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় বিনিময় পরিবহনের একটি দ্রুতগামী বাস মিনারা বেগম ও মনি বেগমকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মিনারা বেগম মারা যান। আর মনি বেগমকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি আসলাম উদ্দিন মোল্লা আরো জানান, এ ঘটনায় বিনিময় পরিবহনের বাসটি আটক করা হয়েছে। এছাড়া বাসের চালক মোঃ শাহীনকে ঘটনাস্থল থেকে আটক করে থানায় নেয়া হয়েছে। চালক এখন পুলিশ হেফাজতে আছেন।ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ দু'টি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat