×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-২৮
  • ১০৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাসযোগ্য বাংলাদেশ নিশ্চিত করতে পরিবেশ-বান্ধব প্রযুক্তি ব্যবহার করাতে হবে। পাশাপাশি বৃক্ষরোপনের মাধ্যমে সবুজ পৃথিবী গড়তে হবে।
আজ বুধবার দুপুরে নাটোরের সিংড়ায় শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার প্রাঙ্গনে প্রতিমন্ত্রী’র জৈষ্ঠ পুত্র অপূর্ব জুনাইদের উদ্যোগে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান এবং বসতবাড়ির আঙিনায় এক লাখ বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে গণভবনে বিভিন্ন গাছ রোপন করে খামার গড়ে তুলেছেন। তিনি দেশের প্রতি ইঞ্চি জমির সর্বোত্তম ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নের ফলে করোনা সংক্রমণ এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বৈশ্বিক সংকটেও দেশে খাদ্য ঘাটতি হয়নি। দেশের ১৭ কোটি মানুষের খাদ্য অনায়াসে সংস্থান করা সম্ভব হয়েছে। গাছ শুধু খাদ্যই সরবরাহ করে না, বরং বৈশ্বিক তাপমাত্রা নিয়ন্ত্রণ ও কমানোর কার্যকর উপায়ও বৃক্ষরোপন।
পলক বলেন, পৃথিবীর উষ্ণতার প্রভাবে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে দেশের চারভাগের একভাগ সমুদ্রে তলিয়ে যাবে। এর ফলে আড়াই থেকে তিন কোটি মানুষ বাস্তুচ্যুত হবে। ফলে সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট তৈরী হবে। এই অবস্থার উত্তরণে ব্যাপক বৃক্ষরোপনের কোন বিকল্প নেই।
নগরায়ন, শিল্পায়ন, যানবাহন এবং বাসতবাড়িতে ব্যবহৃত শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র, রেফ্রিজারেটরসহ অন্যান্য সামগ্রীতে যেন পরিবেশ-বান্ধব প্রযুক্তি ব্যবহার করা হয়- সেদিকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান প্রতিমন্ত্রী।  
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মাহমুদা খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট শেখ ওহিদুর রহমান, শেরকোল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল এবং প্রতিমন্ত্রী’র দুই পুত্র অপূর্ব জুনাইদ ও অর্ণব জুনাইদ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat