×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-১৫
  • ৯০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সিনেমার ট্রেলার মুক্তির দিন বিস্ফোরক হয়েছেন ভারতের টালিউড সুন্দরী অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তার নতুন সিনেমা ‘শিবপুর’- এর শুরুর দিকে প্রযোজকের বিরুদ্ধে যৌন হেনস্থা এবং পরিচালকের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ এনেছিলেন স্বস্তিকা । এটা নিয়ে ফেসবুকে পোস্ট করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন অভিনেত্রী।
টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুযায়ী, মঙ্গলবার ‘শিবপুর’ সিনেমার ট্রেলার মুক্তির অনুষ্ঠানে স্বস্তিকা যাবেন না, এটা জানাই ছিল সবার । বুধবার তিনি সেখানে না গিয়ে ফেসবুকে একটি পোস্ট করে বিস্ফোরন ঘটিয়েছেন। স্বস্তিকা জানান, ‘শিবপুরের ট্রেলার মুক্তির অনুষ্ঠানে আমি যাব কিনা, এটা জানতে বেশকিছুদিন ধরেই বহু সাংবাদিক বন্ধুরা আমায় ফোন করছিলেন। আমি বলছি আমি ট্রেলার লঞ্চে যাব না। এটাই স্বাভাবিক, প্রথমত আমি কলকাতায় নেই, আর কলকাতায় থাকলেও আমি যেতাম না। যদি কেউ এটা নিয়ে অন্য তথ্য বলে থাকেন, তাহলে মিথ্যে বলছেন।’
স্বস্তিকা আরও লেখেন, ‘যৌন হেনস্থা কোনও তুচ্ছ ঘটনা নয়। এর কোনও ক্ষমা নেই। প্রযোজকরা মনে করতেই পারেন, সবকিছু ঠাণ্ডা হয়ে গিয়েছে, ঠিকঠাক আছে, কিন্তু এক্কেবারেই না। তবে শিবপুর আমার সিনেমা , ট্রেলার অবশ্যই শেয়ার করব। ধন্যবাদ।’
এদিকে জানা যায়, ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে স্বস্তিকাকে আমন্ত্রণ জানানোও হয় অনেক পড়ে। আর সেটাও নাকি ইমেল করে আমন্ত্রণ জানানো হয়, ফোন করা হয়নি। আমন্ত্রণ জানানো হয়নি সিনেমা পরিচালক অরিন্দম ভট্টাচার্যকেও। যদিও প্রযোজকদের দাবি, তারা সকলকেই আমন্ত্রণ জানিয়েছেন। যদিও পরিচালককে আমন্ত্রণ করার প্রশ্ন উঠলে বলেন, ‘খোঁজ নিয়ে বলতে হবে।’
প্রসঙ্গত, ‘শিবপুর’ সিনেমার প্রযোজক সন্দীপ সরকারের বিরুদ্ধে স্বস্তিকার অভিযোগ ছিল যে, প্রযোজক সন্দীপ তার কোনো বন্ধুর মেইল আইডি থেকে স্বস্তিকার নগ্ন ছবি অভিনেত্রীকে পাঠান। এরপর হুমকি দেয়া হয়, প্রযোজকের কথা মতো কাজ  না করলে সেই ছবি ভাইরাল করা হবে। এরপরই সেই ঘটনা নিয়ে পুলিশের দ্বারস্থ হন অভিনেত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat