×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৯
  • ৪৬৮৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
আসন্ন বিশ্বকাপ বাছাই পর্বের জন্য ১৫ সদস্যের শ্রীলংকা দলে সুযোগ পেয়েছেন ‘বেবি মালিল্গা’ হিসেবে পরিচিত তরুণ পেসার মাথিশা পাথিরানাকে। দল সুযোগ হয়নি সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুজের। 
সদ্য শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১৯ উইকেট নিয়ে চেন্নাই সুপার কিংসের শিরোপা জয়ে বড় অবদান রাখেন পেসার পাথিরানা। 
এ মাসে ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় পাথিরানার। মাত্র ১ ম্যাচ খেলে ৬৬ রানে ১ উইকেট নেন তিনি। তারপরও বাছাই পর্বের দলে জায়গা ধরে রেখেছেন ২০ বছর বয়সী পাথিরানা। 
বোলিং অ্যাকশনের কারনে কিংবদন্তি লাসিথ মালিঙ্গার সাথে তুলনা করা হয় পাথিরানাকে। বাছাই পর্বের সেরা দুইয়ের মধ্যে থাকার চ্যালেঞ্জে শ্রীলংকা হয়ে লড়বেন পাথিরানা।
২০২৩ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপের টিকিট পাবার লড়াইয়ে শুধুমাত্র পাথিরানাই শ্রীলংকা দলে নবাগত নন। এক সপ্তাহ আগে আফগানিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া ২৯ বছর বয়সী দুশান হেমন্থও দলে জায়গা ধরে রেখেছেন। 
আগামী শনিবার জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা হতে যাওয়া শ্রীলংকা দলে জায়গা হয়নি অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুজের। 
আগামী ১৮ জুন থেকে শুরু হবে বিশ^কাপ বাছাই পর্ব। আগামী অক্টোবর-নভেম্বরে ভারতে হতে যাওয়া ওয়ানডে বিশ^কাপে চূড়ান্ত পর্বে শেষ দু’টি স্থানে জন্য লড়বে বাছাই পর্বের দলগুলো।  
শ্রীলংকা দল : দাসুন শানাকা (অধিনায়ক), কুসল মেন্ডিস (সহ-অধিনায়ক), দিমুথ করুণারতেœ, পাথুম নিশাঙ্কা, চারিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, সাদিরা সামারাবিক্রমা (উইকেটরক্ষক), হাসারাঙ্গা ডি সিলভা, চামিকা করুনারতেœ, দুশমন্থা চামিরা, কাসুন রাজিথা, লাহিরু কুমারা, মহেশ থিকশানা, মাথিশা পাথিরানা ও দুসান হেমন্থ। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat