×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৩৮৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবটিক্স, মাইক্রোচিপস্ ডিজাইনিং এবং সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করছে দেশের প্রযুক্তি খাত। 
তিনি বলেন, এই চারটি বিষয়ে আমরা দক্ষ করে গড়ে তুলতে চাই তরুণ প্রজন্মকে। কারন তারাই চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে নেতৃত্ব দেবে।  
প্রতিমন্ত্রী আজ রোববার নাটোরের সিংড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ‘সাইবার ক্রাইম তথা সাইবার বুলিং প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, সমৃদ্ধির পথে চতুর্থ শিল্প বিপ্লবের নেতৃত্ব দেবে আজকের প্রজন্ম। তাই তাদেরকে সাইবার নিরাপত্তাসহ প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে দক্ষতা অর্জন করতে হবে।
পলক বলেন, ব্যক্তি, পরিবার ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা সৃষ্টি, প্রযুক্তির উৎকর্ষতা সাধন, ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়ণে কাজ করছে সরকার। অন্যদিকে, আইনের কঠোর প্রয়োগ এবং সাইবার আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা গ্রহণে সাইবার জগতকে নিরাপদ রাখতেও কাজ হচ্ছে। 
২০৪১ সালের প্রযুক্তি নির্ভর মেধাবী উন্নত দেশ গড়তে আমরা কাজ করে যাচ্ছি এ কথা উল্লেখ করে তিনি আরো বলেন, তারুণ্যের অফুরান শক্তিকে প্রযুক্তি নির্ভর দক্ষ মানবসম্পদে পরিণত করে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলা করাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য পূরণে ডিজিটাল আর্কিটেক্ট সজীব ওয়াজেদ জয়ের তত্ত্বাবধান ও পরামর্শে প্রযুক্তির উদ্ভাবনী সংস্কৃতিতে এগিয়ে যাচ্ছে দেশ। 
জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা’র সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন ডিজিটাল সিকিউরিটি এজেন্সী’র মহাপরিচালক নাহিদ সুলতানা মল্লিক, অতিরিক্ত পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম, সিংড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা খাতুন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat