×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৬-০৪
  • ৫৬৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
একজন মিশরীয় পুলিশের হামলায় তিন ইসরাইলী সৈন্য নিহত হয়েছে। ইসরাইল ও মিশরের সীমান্তের কাছে শনিবার ব্যতিক্রমী এ বন্দুকযুদ্ধ হয়। হামলাকারীকেও পরে হত্যা করা  হয়েছে।
উভয়পক্ষের কর্মকর্তারা খবরটি নিশ্চিত করেছেন।
ইসরাইলি সেনা সূত্রে বলা হয়েছে, নেগেভ মরুভূমির মিটজপ র‌্যামন শহরের কাছে মাউন্ট হারিফে মিশরীয় সীমান্তে একটি সেনা পোস্টের নিরাপত্তার দায়িত্বে থাকা দুই ইসরাইলি সৈন্যকে এক মিশরীয় হামলাকারী হত্যা করেছে।
তাদের লাশ খোঁজার সময়ে তৃতীয় সৈন্যকেও হত্যা করা হয়।
সেনা বিবৃতিতে হামলাকারীকে মিশরীয় পুলিশ বলে চিহ্নিত করা হয়েছে। পরে তাকে ইসরাইলি সৈন্যরা হত্যা করে।
মিশরীয় সেনাবাহিনীর পূর্ণ সহায়তায় এ ঘটনার তদন্ত চলছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এদিকে মিশরীয় সেনাবাহিনীর মুখপাত্র বলেছেন, নিরাপত্তা বাহিনীর একজন সদস্য মাদক চোরাকারবারীদের পিছু ধাওয়া করতে গিয়ে সীমান্ত অতিক্রম করে ফেলে। এ সময়ে বন্দুকযুদ্ধ শুরু হয়।
বিষয়টি নিয়ে মিশরের প্রতিরক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকি ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ভ গ্যালান্টের সঙ্গে কথা বলেছেন।
উল্লেখ্য, ১৯৭৮ সালে ক্যাম্প ডেভিড চুক্তির পর আরবের মধ্যে মিশরই প্রথম ইসরাইলের সাথে শান্তি স্থাপন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat