×
ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০৬-০২
  • ৩৮১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরুর স্ত্রী ও নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নেছা আশরাফ দিনা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...  রাজিউন)।  তার বয়স হয়েছিল ৬২ বছর।
রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১০টা ২৫ মিনিটে তিনি মৃত্যুবরণ করেন। তিনি বেশ কিছুদিন যাবত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।  কামরুন্নেসা আশরাফ কিডনিসহ নানা রকম জটিলতায় ভুগছিলেন। 
মরহুমের প্রথম জানাজার নামাজ সকাল ৯টায় কাকরাইলে সার্কিট হাউস রোড টিপটপ জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তার দ্বিতীয় জানাজা সন্ধ্যা ৬ টায় নেত্রকোনা জেলার সদর উপজেলার মুক্তার পাড়া মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে সদর উপজেলার পৌর গোরস্থানে তাকে দাফন করার কথা।
ক্রীড়াঙ্গনে পরিচিত মুখ দিনা। তিনি ব্যাডমিন্টন ফেডারেশন, মহিলা ক্রীড়া সংস্থাসহ নানা ক্রীড়া সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন । স্পেশাল অলিম্পিকস বাংলাদেশের অন্যতম পরিচালক দিনার আগামী ১২ই জুন স্পেশাল অলিম্পিকস ওয়ার্ল্ড গেমসে জার্মানির বার্লিনে যাওয়ার কথা ছিল। 
কামরুন্নেছা আশরাফ দীনা ছিলেন একাধারে রাজনীতিক, ক্রীড়া সংগঠক ও নিবেদিত প্রাণ সমাজসেবী। তিনি দীর্ঘদিন নেত্রকোনা জেলা মহিলা আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে আসছেন। শিক্ষা বিস্তার, প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের শিক্ষা, কর্মসংস্থানেও তিন অসামান্য অবদান রেখে গেছেন। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat