×
ব্রেকিং নিউজ :
নির্বাচন–পরবর্তী দুই শতাধিক সহিংসতায় নিহত ৩, আহত তিন শতাধিক: এইচআরএসএস অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি: তথ্য উপদেষ্টা ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধের নির্দেশ হাইকোর্টের কানাডার প্রতি ‘হস্তক্ষেপ দূর’ করতে সহযোগিত জোরদারের আহ্বান চীনের ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ ফেব্রুয়ারি ট্রাম্পের লড়াইয়ে ইউরোপকে পাশে চান রুবিও আজ ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাচ্ছেন তারেক রহমান মিনেসোটায় অভিবাসী ধরপাকড় ‘স্বৈরতান্ত্রিক আচরণ’ : ওবামা মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা এআইকে ‘অস্ত্র’ বানাচ্ছে সাইবার অপরাধীরা, মোকাবিলায় ইন্টারপোলের নীরব যুদ্ধ
  • প্রকাশিত : ২০২৩-০৫-২৫
  • ৪৬০০১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
সৌদি আরব এবং কানাডা সম্পূর্ণ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপন করবে। সৌদি আরব বুধবার এ কথা জানায়। মানবাধিকার নিয়ে ২০১৮ সালের একটি বিরোধের পরে রিয়াদ অটোয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং বাণিজ্য স্থগিত করে।
কূটনৈতিক সম্পর্ক পুনরুদ্ধার সিদ্ধান্তের ব্যাপারে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গত বছর ব্যাংককে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপিইসি) ফোরামের শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মধ্যে আলোচনার পর এই সিদ্ধান্ত এসেছে।সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘কানাডার সাথে কূটনৈতিক সম্পর্ক আগের অবস্থায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’সৌদি সরকার ২০১৮ সালে কানাডার রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছিল এবং অটোয়াতে তার নিজস্ব দূতকে প্রত্যাহার করেছিল। অটোয়া সৌদি জেলে আটক থাকা মানবাধিকার কর্মীদের মুক্তির জন্য জোরালো আহ্বান জানিয়ে সব ধরণের নতুন বাণিজ্য স্থগিত করে।বুধবার কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি বলেছেন, দুই দেশ ‘নতুন রাষ্ট্রদূত নিয়োগ’ করবে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানা গেছে, জেন-ফিলিপ লিন্টোকে সৌদি আরবে অটোয়ার নতুন দূত হিসেবে মনোনীত করা হয়েছে।সৌদি আরব তার রাষ্ট্রদূত বাছাইয়ের বিষয়ে এখনো কিছু জানায়নি।  
কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘পারস্পরিক শ্রদ্ধা ও অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের জন্য উভয় পক্ষের আকাক্সক্ষার ভিত্তিতে এই সমঝোতা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat